প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র? দেশ জুড়ে শোরগোল, কী জানাচ্ছে পরিবারের তরফ থেকে ?

সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়েছে যে, প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল। বলিউডের 'হি-ম্যান' কী সত্যিই প্রয়াত ? সম্প্রতি খবর এসেছিল দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এবং মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ICU-তে ভর্তি ছিলেন। তারপরেই হঠাৎই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আর এতেই ভক্তদের মধ্যে এবং গোটা সিনেমা জগতে উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্র। সেই কারণেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ার ফলে ICU থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুর খবর আসে। ৮ই ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের আগে এই দুঃসংবাদ মেনে নিতে পারছিলেন না তাঁর অনুরাগীরা। এই খবরে ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ হয়ে ছিল গোটা সিনে জগৎ।

যদিও ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর নিয়ে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। পরিবারের কেউই এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি। তবে ধর্মেন্দ্র কন্যা এষা দেওল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরি দিয়ে লিখেছেন যে, তাঁর বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি আরও লেখেন, "ভুয়ো খবর ছড়াবেন না। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত সুস্থতা কামনা করুন।"

সূত্রের খবর অনুসারে, এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে আছেন এবং তাঁকে দ্রুত সুস্থ করে তোলার জন্য একটু মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে।

এর আগেও ১ নভেম্বর শ্বাসকষ্টের অভিযোগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল পুনরায় তাঁর হাসপাতালে ভর্তি করার খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। সানি দেওল ও হেমা মালিনী ধর্মেন্দ্রর এরকম অসুস্থতা সম্পর্কে কোনোরকম মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। সোমবার রাতেই হাসপাতালে সালমান খান, শাহরুখ খান, গোবিন্দ এবং আমিশা প্যাটেল সহ বেশ কয়েকজন বলিউড তারকারা তাঁর এই অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+