বন্দুক হাতে অ্যাংরি ওম্যান, ‘‌পাঠান’‌–এ দীপিকার প্রথম লুক প্রকাশ্যে

শাহরুখ খানের পর এবার '‌পাঠান'‌-এ দীপিকা পাড়ুলকোনের ফার্স্ট লুক সামনে এল। সোমবার শাহরুখ খান নিজে এই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ২০১৮ সালে জিরো সিনেমার পর ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বহু প্রতীক্ষিত সিনেমা পাঠান দিয়ে বড় পর্দায় কামব্যাক করবেন শাহরুখ খান।

‘‌পাঠান’‌–এ দীপিকার প্রথম লুক প্রকাশ্যে

সোমবার শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম মোশান পিকচার্সের পোস্টার পোস্ট করেন, যেখানে দীপিকাকে দেখা যাচ্ছে অ্যাংরি অবতারে। দীপিকার হাতে ধরা রয়েছে বন্দুক, চোখ একেবারে নিশানায়। মাথা রক্তাক্ত। শাহরুখ এই ছবি পোস্ট করে শুধু দু'‌টো শব্দ লিখেছেন তা হল, '‌বন্দুক ও প্রচুর অনুগ্রহ'। শাহরুখের ছবির লুক কেমন হতে চলেছে তার আভাস মিলেছিল আগেই, এবার সামনে এল দীপিকার নতুন অবতারের ঝলক। '‌ওম শান্তি ওম'‌, '‌হ্যাপি নিউ ইয়ার'‌-এর পর আবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

ইনস্টাগ্রামে এই মোশন পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, '‌পাঠান আসছে ২৫ জানুয়ারি ২০২৩। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৷'‌ সঙ্গে নিজের এই নতুন রূপটিকে বর্ণনা করতে একটি একটি বিস্ফোরনের ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷ এর আগেও রীতিমতো ব্লকবাস্টার হিট দিয়েছে এই জুটি ৷ এবারও নির্মাতাদের আশা দীপিকা-শাহরুখ পর্দায় ঝড় তুলবেন ৷ সবমিলিয়ে গহরাইয়ার পর একেবারে অন্য অবতারে সামনে আসতে চলেছেন দীপিকা ৷ ‌

এই ছবিতে শাহরুখ খানের লুকসও বেশ ভিন্ন। তাঁকে লম্বা চুলে দেখা যাবে। কিছুদিন আগেই শাহরুখের ফার্স্ট লুকও সামনে এসেছে। যা দেখে ভক্তদের অপেক্ষার বাঁধ ভেঙে গিয়েছে। এই ছবির পাশাপাশি শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে। যেখানে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমা হলে আসতে চলেছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা '‌পাঠান'‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+