পদ্মাবতী ছবির জন্য রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা?

বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তো ১০ নম্বরে রয়েইছেনই, এবার ছবির মুখ্য অভিনেতার চেয়েই বেশি পারিশ্রমিক পাওয়ার অঘটনটিও ঘটিয়ে ফেললেন দীপিকা পাডুকোন। বলিউডে জোর খবর, পদ্মাবতী ছবিতে অভিনয়ের জন্য রিয়েল লাইফ বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের চেয়েও মোটা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। [কেন দীপিকার পারিশ্রমিক ১০ কোটি টাকা, ফাঁস করলেন ঈর্ষাণ্বিত অভিনেত্রী!]

এতদিনে এখবর তো প্রচার হয়েই গিয়েছিল যে, পদ্মাবতী ছবির জন্য দীপিকাকে মোটা টাকার চেকের প্রস্তাব দিয়েছেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি। কিন্তু খুব কম লোকে জানেন যে, পারিশ্রমিক পাওয়াক দৌড়ে বয়ফ্রেন্ড রণবীর সিংকে (আলাউদ্দিন খিলজীর ভূমিকায় অভিনয় করছেন রণবীর) অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন দীপিকা। [সঞ্জয়লীলা বনশালির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা লোখণ্ডে?]

পদ্মাবতী ছবির জন্য রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা?

সূত্রের খবর অনুযায়ী, এই ছবির জন্য রণবীর পাচ্ছে ৭-৮ কোটি টাকা। সেখানে দীপিকা পাচ্ছে ১১ কোটি টাকা (কর ছাড়া)। [(ছবি) বলিউডের এই ১০ জুটি অনস্ক্রিনে কখনও 'ভাইয়া' কখনও 'সইয়া'!]

কিছুদিন আগেই খবর ছিল, দীপিকার পারিশ্রমিক ঠিক হওয়ার পরই ছবির প্রযোজক সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল বনশালিকে ছবির বিলাসবহুল খরচে কাঁটছাট করার কথা জানিয়ে দিয়েছিল। সেটের পিছনে এত টাকা খরচ করার খুব একটা পক্ষে ছিল না ইরোস। [(ছবি) কেন দীপিকাকে 'চিট' করেছিলেন, চমকে দেওয়া স্বীকারোক্তি রণবীর কাপুরের!]

মূলত মহেঞ্জ দারো-র মতো পিরিওডিক্যাল ছবির বক্স অফিসে মুখ থুবড়ে পরার পর এবার একটু বেশিই সতর্ক হতে চাইছে প্রযোজক সংস্থা যাতে বাজেট বাড়িয়ে দেওয়ায় লোকসানের মুখে না পড়তে হয় তাদের। তবে বাজিরাও মস্তানির সাফল্য কিছুটা ভরসা জোগাচ্ছে। [(ছবি) অপ্রস্তুত চুমুর গেরোয় বলিউডের তারকারা!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+