ফিফটি শেডস অফ গ্রে-র বলিউড রিমেকে দীপিকা-ক্যাটরিনা!
আমরা সবাই জানি নগ্ন শয্যা দৃশ্যের চিত্রায়ণের জন্য ভারতে নিষিদ্ধ হয়েছিল হলিউডের ছবি ফিফটি শেডস অফ গ্রে।
কিন্তু যদি এই ছবি কখনও বলিউডে তৈরি হয় তাহলে এই সাহসী চরিত্রে অভিনয়ের জন্য কাকে নেওয়া যেতে পারে? অ্যানাস্তাসিয়ার মতো একটি মেয়ে যার মুখে সারল্যের পাশাপাশি লাস্যও রয়েছে, এমন একটি চরিত্রে কোন বলিউড অভিনেত্রীকে নেওয়া যেতে পারে?

আপনার হয়তো ভাবতে একটু সময় লাগতে পারে কিন্তু শানদার ছবির পরিচালক বিকাশ বেহেলের কিন্তু একটুও সময় লাগল না। বলিউডলাইফ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে 'শানদার' ছবির পরিচালক বিকাশ বহেল জানিয়েছেন, ফিফটি শেডস অফ গ্রে-র দেশি রিমেক তৈরি হলে, অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি।
যদিও এটা আলাদা বিষয় যে ছবিটি আদতে দেখেনইনি বিকাশ। কিন্তু যখন সাংবাদিক তাঁকে হট অথচ সরল শব্দ দুটি বলেন, সঙ্গে সঙ্গেই বিকাশের জবাব দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ।
পরিচালকের কথায় দীপিকার মুখে একটা সারল্য রয়েছে, কিন্তু পাশাপাশি ও শয্যদৃশ্যেও দারুণ সমস্ত হট দৃশ্য দর্শকদের উপহার দেওয়ার ক্ষমতা রাখেন।
কবে ছবিটি তৈরি হবে, বা আদৌও তৈরি হবে কি না, সে নিয়ে এখনও আমাদের কাছে কোনও নিশ্চিত খবর নেই। তবে আশা করব খুব শীঘ্রই এই ফিফটি শেডস অফ গ্রে-র বলিউড রিমেক আমরা দেখতে পারব।












Click it and Unblock the Notifications