Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'এর থেকে বেশি কী চাইতে পারি!' অভিষেক-ঐশ্বর্য্যর বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ভাইরাল সলমনের মন্তব্য

একদিকে যেমন একের পর এক সুখবর পাওয়া যাচ্ছে বলিউডের অন্তরে পাশাপাশি সেখানে মন খারাপ করে দিচ্ছে তারকাদের বিচ্ছেদের খবর। তবে এরই মধ্যে কিছু তারকা রয়েছেন যাঁরা বলিউড তো বটেই বরংটা দেশের আলোচনার কেন্দ্রতে থাকেন সবসময়। বিয়ের পর থেকেই তারা হলেন এক নম্বর পাওয়ার কাপল। কিন্তু এই মুহূর্তে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। আর এরই মধ্যে উঠে এলো প্রাক্তন প্রেমিকের মন্তব্য।

অবশ্যই কথা হচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চনকে নিয়ে। তাঁরা এতদিন নিঃসন্দেহে বলিউডের এক নম্বর পাওয়ার কাপল হিসাবে বিবেচিত হয়ে এসেছেন। ২০০৭ সালে বিশ্ব সুন্দরী ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভের পুত্র অভিষেক। প্রায় ১৭ বছর ধরে দাম্পত্য জীবন এই তারকা জুটির। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের খবর নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

salman khan

আর এরই মধ্যে এবার সামনে এল অভিষেক ও ঐশ্বর্য্যকে নিয়ে ঐশ্বর্য্য প্রাক্তন প্রেমিক সলমন খানের একটি মন্তব্য। সলমন খান ও ঐশ্বর্য্য রাইয়ের সম্পর্ক ভেঙে গেলেও তার চর্চা এতদিন পরেও ফুরিয়ে যায়নি। হাম দিল দে চুকে সনম সিনেমার সেটে প্রথম আলাপ হয় সলমন ও ঐশ্বর্য্যর। একে অপরের সঙ্গে প্রথমে বন্ধুত্ব, এবং তারপর ক্রমে হয়েছিল প্রেম। তবে সলমন এবং ঐশ্বর্য্যর সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। অভিযোগ ছিল ঐশ্বর্য্যকে নাকি প্রয়োজনের অতিরিক্ত কন্ট্রোল করতেন সলমন। এরপর কেটেছে অনেক দিন। তবে এবার চর্চায় অভিষেকের সঙ্গে নাকি ঘর ভাঙছে ঐশ্বর্য্যর। আর এই প্রসঙ্গে ভাইরাল হল সলমন খানের একটি বক্তব্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ভাইজানের কাছে জানতে চাওয়া হয় ঐশ্বর্য্য ও অভিষেকের সম্পর্ক নিয়ে। আর সেখানেই সল্লু মিঞাকে বলতে শোনা যায়, তাঁদের সম্পর্ক বহু কালের আগের কথা। একই সঙ্গে তিনি অভিষেক বচ্চনের ভূয়সী প্রশংসা করে বলেন, 'ও খুব ভালো ছেলে। ভালো পরিবারে বিয়ে হয়েছে ঐশ্বর্য্যর। প্রাক্তন বন্ধু হিসাবে এর থেকে বেশি কী বা চাইতে পারি। বন্ধুত্ব ভেঙে গেলেই যে খারাপ চাইতে হবে তা নয়।' অভিষেক ও ঐশ্বর্য্যর বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সুপার ভাইরাল হয়েছে ভাইজানের এই কথা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+