অস্কার মনোনীত ‘ছেলো শো’ দেশে মুক্তির আগেই ক্যানসার কেড়ে নিল রাহুল কোলিকে
১৪ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল 'ছেলো শো', যার ইংরাজি নাম দ্য লাস্ট শো। এবারে এই সিনেমা ভারত থেকে অস্কারে মনোনীত হয়েছিল। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী রাহুল কোলির আর এই দিনটি দেখে যেতে পারল না। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে না-ফেরার দেখে চলে গিয়েছে সে। ১০ বছরের রাহুল ক্যানসারের সঙ্গে লড়াই করছিল। জানা গিয়েছে, গত ২ অক্টোবর রাহুল মারা যায় এবং তার শেষকৃত্য সম্পন্ন হয় জামনগরের কাছে হাপা গ্রামে।

রাহুলের বাবা রামু কোলি এই খবরের নিশ্চিত করে জানিয়েছেন। পেশায় অটো চালক রামু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'রাহুল খুব খুশি ছিল এবং আমাকে প্রায়ই বলত যে ১৪ অক্টোবরের পর আমাদের জীবন বদলে যাবে। কিন্তু তার আগেই সে চলে গেল।' জানা গিয়েছে, রাহুলের প্রবল জ্বর দেখা দিয়েছিল যার জেরে তাকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বহু চিকিৎসা চলে। এরপর আহমেদাবাদ থেকে তাকে জামনগরে নিয়ে আসা হয়। মৃত শিশুশিল্পীর বাবা বলেন, '২ অক্টোবর, রবিবার, রাহুল প্রাতঃরাশ করে এবং তার কিছু ঘণ্টার মধ্যেই তার জ্বর চলে আসে, তিনবার সে রক্তবমি করে এবং এর কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান আমাদের ছেড়ে চলে যায়। আমাদের পরিবার ভেঙে গিয়েছে। রাহুলের পরলৌকিক ক্রিয়া হয়ে গেলে আমরা তার শেষ ছবি অবশ্যই দেখবো ১৪ অক্টোবর।'
রামু জানান, রাহুলের চিকিৎসার জন্য তিনি তাঁর অটো বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু এই সিনেমার নির্মাতারা যখন এটা জানতে পারেন, তারা সেই অটো তাঁকে ফিরিয়ে দিতে সহায়তা করেছিল। এই সিনেমার পরিচালক পান নলিন বলেন, 'আমরা কয়েক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে রাহুলের দেখাশোনা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না।' প্রসঙ্গত, 'ছেলো শো' একটি গুজরাতি ছবি। এক ৯ বছরের শিশুকে কেন্দ্র করে এর গল্প। এই শিশুটি সিনেমা ভালোবাসে এবং নিজের গরমের ছুটি কাটায় প্রজেকশন বুথে বসে। এই শিশুটি সব সময় নতুন কিছু খুঁজে পেয়ে আনন্দিত হয়। কিন্তু যন্ত্রণা এখানেই, ১০ বছরের রাহুলের জীবনের খোঁজ শুরুর আগেই শেষ হল এই ভাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications