(ছবি) টেলি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত!
সঙ্গীত, মেহেন্দি, হলদি শেষে লাভ লাইফ বিবেক দাহিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। গত ৭ জুলাই ভোপালে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠান দেখে কে বলবে যে এটা এক টেলিভিশন অভিনেত্রীর বিয়ে। বলিউডের হাই প্রোফাইল বিয়ের চেয়ে কোনও অংশে কম নয় যে।
একেবারে সাবেকি লাল ব্রাইডাল লহেঙ্গায় অসারণ দেখাচ্ছিল 'ইয়ে হ্যায় মহব্বতেঁ' অভিনেত্রীকে। সঙ্গে তার সদা হাসিমাখা মুখটা যেন আলাদা জেল্লা ছড়াচ্ছিল। দুলহেরাজার পরনে ছিল অফহোয়াইট শেরওয়ানি। বিবেকতো নিজের বিয়ে নিয়ে এতটাই এক্সাইটেড ছিলেন যে রীতিমতো ঘোড়া থেকে নেমে ব্যান্ডবাজা-বারাতির সঙ্গে নাচতে নাচতে মণ্ডপে ঢুকেছেন।

'সাত ফেরা' রীতি পালনের আগে অবশ্য পোশাক বদলান দিব্যাঙ্কা। নীল চোলির সঙ্গে হলুদ লহেঙ্গা ও লাল ওড়নি এবং মাথায় ম্যাচিং ওড়ানাতে সেজেছিলেন দিব্যাঙ্কা। সঙ্গে মানানসই ভারি গয়না...চোখ সরানো যাচ্ছিল না দিব্যাঙ্কার উপর থেকে। বিয়ে শেষে মিডিয়ার মুখোমুখি হন দিব্যাঙ্কা ও বিবেক।
দিব্যাঙ্কা ও বিবেকের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তবে টেলি ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখই এদিন বিয়ের দেখা যায়নি। মিডিয়ার একাংশের সূত্র বলছে, নব বর-বধূ বিয়ের অনুষ্ঠান ঘরোয়া রাখতে চেয়েছিলেন তাই, খুব ঘনিষ্ঠ ছাড়া কাউকে সেভাবে আমন্ত্রণই জানানো হয়নি।
আজ ১০, জুলাই চন্ডীগড়ে বিবেক ও দিব্যাঙ্কার রিসেপশন হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications