(ছবি) পারিবারিক অ্যালবামে ঝলমলে অক্ষয়-টুইঙ্কল
বলিউডের জনপ্রিয় জোড়িদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। এই বলিউড জুটি ২০০১ সালের ১৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। তারপর থেকে একেবারে তরতরিয়ে এগিয়েছে এদের সম্পর্কের চাকা। [অক্ষয় কুমারের ছেলে আরভের মিষ্টি কিছু ছবি]
বিয়ের আগে বহু বলিউড অভিনেত্রীদের সঙ্গে খিলাড়ি অক্ষয়ের নাম জড়িয়েছে। তবে বিয়ের পরে এই নিয়ে কখনও অভিযোগ করতে শোনা যায়নি টুইঙ্কলকে। সুখে-শান্তিতে তিনি সংসার সামলেছেন। অন্যদিকে বলিউডে একেরপর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়। ['তেরা সুরুর' সিনেমায় নগ্ন দৃশ্যে হিমেশ রেশমিয়া]

ফিল্মফেয়ার ম্যাগাজিনের একটি ফটোশুটে প্রথমবার আলাপ হয় অক্ষয়-টুইঙ্কলের। প্রথম দেখাতেই টুইঙ্কলকে মনে ধরে অক্ষয়ের। এরপরে ধীরে ধীরে পরিণতি পায় ভালোবাসা। [সানি লিওনির বিকিনির রঙে তৈরি কাপকেক]
এক ইন্টারভিউতে অক্ষয় জানান কীভাবে টুইঙ্কলকে বিয়ে করতে পেরেছিলেন তিনি। তিনি জানান, আমির খানের সঙ্গে অভিনীত টুইঙ্কলের সিনেমা 'মেলা' ফ্লপ করতেই একমাত্র টুইঙ্কল তাঁকে বিয়ে করবেন বলে শর্ত দিয়েছিলেন। সিনেমা ফ্লপ করায় টুইঙ্কল তাঁকে বিয়ে করেন। এমন মজাদার জুটির পারিবারিক অ্যালবামও যে দারুণ আকর্ষণীয় হবে তাতে সন্দেহ নেই। অক্ষয়-টুইঙ্কলের ছবিগুলি তাই দেখে নিন একঝলকে। [আলিয়া ইব্রাহিমের হট ফটোশ্যুটে উত্তাল স্যোশাল মিডিয়া]












Click it and Unblock the Notifications