খাটল না বয়কট ট্রেন্ড!‌ বিশ্বজুড়ে সফল ব্রহ্মাস্ত্র, মাত্র তিনদিনে আয় ২২৫ কোটি

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের '‌ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'‌ বক্স অফিসে দারুণ সাফল্য নিয়ে এসেছে। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই সিনেমার প্রতিক্রিয়া মিশ্র হলেও, রবিবার বক্স অফিসের গ্রাফে এই সিনেমা চড়চড়িয়ে উঠে গিয়েছে। করণ জোহর প্রযোজিত এই সিনেমা মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবার ৪১-৪২ কোটি টাকা আয় করেছে, যা দ্বিতীয় দিনে ছিল ৩৭ কোটি টাকা। এর অর্থ হল সপ্তাহান্তে দেশ জুড়ে এই সিনেমা ১০০ কোটির গণ্ডী পেরিয়েছে এবং বিশ্বের বক্স অফিসে এই সিনেমা ২২৫ কোটি টাকা আয় করে ফেলেছে। যা অসাধারণ সফলতা বলেই মনে করছেন অনেকে। ব্রহ্মাস্ত্রের অভূতপূর্ব সাফল্যের জন্য পরিচালককে অভিনন্দন জানাচ্ছেন দর্শকরা। অন্যদিকে আলিয়া ভাটও তাঁর ভক্ত-অনুগামীদের পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বজুড়ে সফল ব্রহ্মাস্ত্র

গত ৯ সেপ্টেমবর হিন্দিতে সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। এর পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম ভাষাতেও এই ছবি মুক্তি পায়। রণবীর আলিয়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুন এবং ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এই সিনেমায় ব্যবহৃত ভিএফএক্স দারুণভাবে প্রশংসা পেলেও চিত্রনাট্য ও সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে পড়ে ব্রহ্মাস্ত্র।
এই সিনেমার বাণিজ্যিক সূত্র অনুযায়ী, হিন্দি ভাষার এই সিনেমা ব্রহ্মাস্ত্র গত তিনদিনে প্রায় ১১০ কোটি টাকার ব্যবসা করেছে (‌রবিবার ৪১-৪২ কোটি টাকা)‌। অন্যদিকে রবিবারই এই সিনেমা সব ভাষায় ৪৫ কোটি টাকা একাই এনে দিয়েছে। তার মানে হিন্দি ও অন্যান্য ভাষা সহ অন্যান্য ক্ষেত্রেও মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই ১২০ কোটির বেশি আয় করেছে এই সিনেমা। যদিও কঙ্গনা রানাওয়াত সহ কিছু বলিউড অভিনেতা এবং ইন্ডাস্ট্রির অন্দরমহলের দাবী যে ব্রহ্মাস্ত্র-এর বক্স অফিসে এই সফলতার পেছনে ছবির প্রযোজকদের বিরাট হাত রয়েছে।

ছুটির দিনে মুক্তি না পাওয়া সত্ত্বেও ব্রহ্মাস্ত্র মুক্তি পাওয়ার প্রথমদিনেই বক্স অফিসে সংগ্রহ করেছে ৩৫-৩৬ কোটি টাকা। ২০১৮ সালে রণবীর কাপুরের '‌সঞ্জু'‌ সিনেমার সঙ্গে যদি পার্থক্য করা যায় তবে এই সিনেমা মুক্তির প্রথমদিনই ৩৪.‌৭৫ কোটি টাকা কামিয়েছিল, তবে তা রণবীরের এই সিনেমা থেকে কম। নির্মাতাদের মতে, ব্রহ্মাস্ত্র প্রথম দু'‌দিনেই বিশ্বজুড়ে ১৬০ কোটি সংগ্রহ করেছে। এই সিনেমা মুক্তি আগেই দেশজুড়ে সিনেমা হলগুলি হাউসফুল হওয়ার খবর পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, এই সিনেমা মুক্তি পাওয়ার পর একাধিক প্রধান সিনেমা হলগুলিকে অনেক সকালের দিকে শো টাইম ও গভীর রাতেও শো টাইম রাখতে হয়েছে দর্শকদের দাবী মেনে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ব্রহ্মাস্ত্র সহ বলিউডের একাধিক সিনেমা সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ডে চলছে। অনেকেই হয়তো ভেবেছিলেন যে লাল সিং চাড্ডার মতো ব্রহ্মাস্ত্র এই ট্রেন্ডের জন্য সেভাবে লাভের মুখ দেখবে না। কিন্তু সেটা যে কতটা ভুল তা প্রমাণ করলেন অয়ন মুখোপাধ্যায়। আলিয়া ভাট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই সিনেমা দেখার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+