মুক্তির আগেই টুইটারে বয়কটের ডাক, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে মর্মাহত আমির খান
সিনেমা হলে মুক্তি পেতে দুই সপ্তাহেরও কম সময় রয়েছে 'লাল সিং চাড্ডা'র হাতে। থ্রি ইডিয়টসের পর ফের আমির ও করিনা কাপুরকে জুটি বাঁধতে দেখা যাবে এই সিনেমায়। অভিনেতার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন চার বছর পর ফের বড় পর্দায় আমির ম্যাজিক দেখার জন্য, কিন্তু ছবির ট্রেলার মুক্তি পর থেকেই আমির খানের এই সিনেমাকে বয়কট করার দাবি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। টুইটারে ইতিমধ্যে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ 'বয়কট লাল সিং চাড্ডা'।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আমির খানকে জিজ্ঞাসা করেছিল এই ট্রেন্ড-এর বিষয়ে, অভিনেতা সেই সময় স্বীকার করেছিলেন যে তিনি ব্যথিত এই বিষয় নিয়ে। ছবি মুক্তির আগেই তা বয়কট করার কথা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া তাঁর কাছে খুবই দুঃখের। তিনি বলেন, 'হ্যা, আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। তাঁরা মনে থেকে এটা বিশ্বাস করেন কিন্তু এটা একেবারেই সত্যি নয়। এমনকী এটা খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন। দয়া করে ছবিটা বয়কট করবেন না।' সবাইকে ছবি দেখার অনুরোধও করেন আমির।
ট্রেলার মুক্তির পর থেকে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীরা জানিয়েছেন যে এই সিনেমায় আমির খানের অভিব্যক্তি তাঁর আগের সিনেমা পিকে ও ধুম থ্রি-এর মতো। এই তুলনা প্রসঙ্গে আমির খান বলেন, 'আগে দর্শকরা এই সিনেমাটি পুরো দেখুন তারপর কোনও মীমাংসায় আসিন। লাল সিং চাড্ডা ও বাকি দুই সিনেমার মধ্যে আমার চরিত্রের মিল শুধু একটাই, তিনটে চরিত্র খুব সরল প্রকৃতির।'
অস্কার-জয়ী সিনেমা ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। এই হলিউড সিনেমায় দেখা গিয়েছিল টম হাঙ্ককে। ভারতীয় এই রিমেকে টম হাঙ্কের সেই জুতোই গলাবেন আমির খান। এই সিনেমায় আমিরকে করিনা কাপুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। আমির ও করিনা এই নিয়ে তিনটে ছবিতে একসঙ্গে জুটি বাঁধলেন। এই সিনেমায় এঁরা ছাড়াও রয়েছেন মোনা সিং। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু নাগা চৈতন্য। ছবিটির ট্রেলার দেখার পরেই হতাশ তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই ছবিটির কয়েকটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আগামী ১১ অগাস্ট এই ছবিটি মুক্তি পাবে। আমির খানের এই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারে রক্ষা বন্ধনও। তাই টক্কর হবে সেয়ানে সেয়ানে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications