Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নার্সিংয়ে স্নাতক জাহ্নবী কাপুরের সঙ্গে পরিচয় করালেন বাবা বনি কাপুর, প্রকাশ্যে ‘‌মিলি’‌র প্রথম ঝলক

বাবা ও কন্যা এবার একই সিনেমায় কাজ করতে চলেছেন। প্রযোজক বনি কাপুর তাঁর কন্যা জাহ্নবী কাপুরের আগামী সিনেমা '‌মিলি'‌-এর প্রথম ঝলক সামনে আনলেন। এটাই প্রথমবার যেখানে একই সিনেমায় কাজ করতে দেখা যাবে বাবা ও মেয়েকে। ম্যাথুকুট্টি জেভিয়ারের পরিচালনায় '‌মিলি'‌র প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনি কাপুর।

প্রকাশ্যে ‘‌মিলি’‌র প্রথম ঝলক

পোস্টারের প্রথম ঝলকে দেখা গিয়েছে মিলি তথা জাহ্নবী কাপুর নিজেকে ২৪ বছরের বিএসসি নার্সিং স্নাতক হিসাবে পরিচয় দিয়েছেন। জাহ্নবীকে এই পোস্টারে খুব প্রাণোচ্ছল একটি মেয়ে হিসাবে দেখানো হয়েছে, যার মুখে রয়েছে একটি বড় হাসি। এই পোস্টার শেয়ার করে বনি কাপুর লিখেছেন, '‌একঘণ্টার মধ্যে তাঁর জীবন বদলে যাবে'‌। জাহ্নবাও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছেন। এই পোস্টার সামনে আসার পর অভিনেত্রীর প্রাক্তন-প্রেমিক অক্সত রঞ্জন হৃদয়ের ইমোজি দিয়েছেন কমেন্ট বিভাগে। বোনের সিনেমার পোস্টারে প্রতিক্রিয়া জানিয়েছেন সানায়া কাপুরও।

মিলি সিনেমাটি সার্ভাইভাল থ্রিলারের ওপর, যেখানে অভিনয় করছেন মনোজ পাওয়া ও সানি কৌশল। এটি মালায়ালম সিনেমা হেলেন-এর হিন্দি রিমেক। এই সিনেমার শুটিং ২০২১ সালের অগাস্ট থেকে মুম্বইতে শুরু হয়। হেলেন সিনেমায় অভিনয় করার জন্য কেরল রাজ্য ফিল্ম অ্যাওয়ার্ড জেতেন অভিনেত্রী আন্না বেন। তিনি হিন্দি ভার্সানে তাঁর সিনেমাটি দেখতে খুবই উৎসুক। ম্যাথুকুট্টি মালায়লম সিনেমাটিরও পরিচালক ছিলেন। প্রসঙ্গত, বনি কাপুর এবং শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবীর অভিনয়ে হাতেখড়ি হয় ২০১৮ সালে 'ধড়ক' ছবিতে। প্রথম ছবিতেই ধর্ম প্রোডাকশনসের সঙ্গে কাজের সুযোগ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জাহ্নবীকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন তিনি। তাঁর অভিনীত শেষ সিনেমা গুডলাক জেরি-তে জাহ্নবীর অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। জাহ্নবী কাপুর অভিনীত '‌মিলি'‌ সিনেমা ৪ নভেম্বর মুক্তি পাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+