নভেম্বরে ‘দৃশ্যম ২’, টিজার শেয়ার করে নতুন ঘটনার আভাস দিলেন অজয় দেবগণ
অজয় দেবগণ অভিনীত 'দৃশ্যম' সিনেমার কথা নিশ্চয়ই সবারই মনে আছে। যেখানে অত্যন্ত কৌশলের সঙ্গে অজয় দেবগণ ও তাঁর পুরো পরিবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে একটা গোটা খুনকে ধামাচাপা দিয়ে দেয়। এবারও সেই একই স্বাদ নিয়ে আসতে চলেছে 'দৃশ্যম ২'। বৃহস্পতিবার অজয় দেবগণ ও টাবু অভিনীত এই সিক্যুয়েন্স সিনেমার টিজার মুক্তি পেল।

সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগণ 'দৃশ্যম ২'-এর ঘোষণার পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিনেমার জন্য। মালায়ালম ভাষায় একই নামের সিনেমা থেকে বলিউডে রিমেক করা হয় 'দৃশ্যম'কে। এই সিনেমায় অভিনয় করেছিলেন শ্রীয়া সরণ, ইশিতা দত্ত, ম্রুণাল যাদব ও রজত কাপুর। সিনেমা প্রেমীদের কাছে দৃশ্যম আলাদা স্থান পেয়েছিল। বৃহস্পতি 'দৃশ্যম ২'-এর টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় দেখা যায়। টিজার ভিডিওতে দৃশ্যম সিনেমার প্রথম অংশের ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়। শ্যামের খুন থেকে টাবুর তদন্ত, এই টিজার দর্শকদের আবার পুরনো ঘটনার স্মৃতিচারণ করে। এরপরই দৃশ্যম ২-এর টিজারে দেখা যায় অজয় দেবগণকে তাঁর অপরাধের স্বীকারক্তি করতে। অভিনেতাকে বলতে শোনা যায়, 'মেরা নাম বিজয় সালগাওকর হ্যায়।'
এই টিজার শেয়ার করে অজয় দেবগণ লেখেন, 'বিজয় আর তাঁর পরিবারের গল্প আপনাদের মনে আছে তো? নাকি মনে করাবো? দৃশ্যম ২ সিনেমা হলে আসতে চলেছে ১৮ নভেম্বর ২০২২।' প্রসঙ্গত, দৃশ্যমের প্রথম অংশে টাবু পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি তাঁর ছেলেকে খুঁজতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন।সিনেমার দ্বিতীয় অংশে টাবুর ছেলের সঙ্গে আসলে কী হয়েছিল তা দেখতে বেশ ভালোই লাগবে দর্শকদের। টাবু কি কোনওদিন সত্যিটা জানতে পারবে নাকি অজয় দেবগণ ফের তাঁর বুদ্ধিমত্তার জোরে মাত দেবেন? অপেক্ষা আর কিছুদিনের।
সম্প্রতি অজয় দেবগণ দৃশ্যমের প্রথম অংশের কিছু ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'কিছু পুরনো বিল হাতে এসেছে।' ছবিতে দেখা গিয়েছে রেস্তোরাঁর বিল, স্বামী চিনময়ানন্দজির মহা সতসঙ্গের সিডি এবং বাস টিকিট। অজয় দেবগণ দৃশ্যম ২-এর মুক্তির দিন ২ জুন ঘোষণা করে দিয়েছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications