বাবার ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাত হয়েছেন এই বলিউড অভিনেতারা
ফাদার্স ডে স্পেশাল , বলিউডে হট ফেবারিট বাবাদের ভূমিকায় অভিনয় করেছিলেন যাঁরা
রাশভারী ওমরেশ পুরী থেকে হট অ্যান্ড কুল শাহরুখ খান। বাবার চরিত্রে অভিনয় করে অনস্ক্রিয় চরিত্রকে জনপ্রিয় করে তুলেছিলেন যাঁরা। তাঁদের কথা বলতে গেলে প্রথমেই ৬ অভিনেতার নাম প্রকাশ্যে। অবশ্যই হালফিলের কয়েকজন অভিনেতার নাম না করলেই নয়। তার মধ্যে অমিতাভ বচ্চনও রয়েেছন।

ডিডিএলজে-র ওমরেশ পুরী
রাশভারী। উপরে কঠিন কিন্তু ভেতরটা নরম। এমনই এক বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের অভিনেত্রী কাজলের অনস্ক্রিন বাবা ওমরেশ পুরীকে। শাহরুখ-কাজলের মতো বড় স্টারদের মাঝেও নজর কেড়েছিল ওমরেশ পুরীর অভিনয়। যিনি মেয়েকে ভাল রাখতে কঠিন হওয়ার মুখোস পরে থাকতেন।

ডিডিএলসে থেকে ওয়েক আপ সিডের অনুপম খের
বাবার চরিত্রে সেরা অভিনয়টা হয়তো অনুপম খের দিয়েছিলেন তাঁর ড্যাডি ছবিতে। তারপরে একাধিক ছবিতে তাঁকে বাবার ভূমিকায় দেখা গিয়েছে ডিডিএসজে-র শাহরুখ খানের কুল বাবা থেকে ওয়েক আপ সিডে রণবীর কাপুরের কঠিন বাবার ভূিমকাতেও দেখা গিয়েছে অনুপম খেরকে। বাবার চরিত্রের একাধিক শেড দেখা গিয়েছে তাঁর অভিনীত চরিত্র গুলিতে।

অমিতাভ বচ্চনের পিকু
পিকু ছবিতে অমিতাভ বচ্চনের বাবা ভূমিকা অনেকেরই মন জয় করেছিল। তবে সেটাই প্রথম নয় এর আগে কেথ্রিজি, কভি অলভিদা না কেহেনা এরকম একাধিক ছবিতে ভিন্ন মেজাজে বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। তবে পিকু ছবিতে তিনি যে অভিনয়টা করেছেন সেটা মগ্ধ করেছে দর্শকদের।

শাহরুখ খান
ড্যাডি কুলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খানকেও। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সেখানে ড্যাডি কুল হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। আবার গুঞ্জন সাক্সেনা এবং বরেলি কী বরফি ছবির ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠীর বাবার ভূমিকায় অভিনয়ও মন জয় করেছে সকলের।












Click it and Unblock the Notifications