Bigg Boss OTT: প্রকাশ্যে এল বিগ বসের প্রথম টিজার, প্রতিযোগী হিসেবে সামনে এল কার মুখ

প্রকাশ্যে এল বিগ বসের প্রথম টিজার, প্রতিযোগী হিসেবে সামনে এল কার মুখ

অবশেষে প্রকাশ্যে এল বিগবস ওটিটি-র প্রথম প্রতিযোগীর নাম। গতকাল অর্থাৎ শুক্রবার ভুটের পক্ষ থেকে প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বলিউড সিঙ্গার নেহা ভাসিনকে। ৮ অগস্ট থেকে ভুটে ওটিটি প্লাটফর্মে দেখানো হবে বিগ বস। এবারে প্রতিযোগিতায় অনেক চমকই থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ওটিটি প্লাটফর্মে বিগবস

ওটিটি প্লাটফর্মে বিগবস

এবার ওটিটি প্লাটফর্মে দেখা যাবে বিগবসের মতো জনপ্রিয় রিয়েলিটি শো। ভুট খুললেই সেলিব্রিটি প্রতিযোগীদের কর্মকাণ্ড দেখতে পাবেন তাঁরা। আগে যেখানে একটি নির্দিষ্ট সময়ই দেখা যেত বিগবস শো। সেখানে এবার একেবারে ২৪ ঘণ্টা প্রতিযোগীদের দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। তাঁদের কর্মকাণ্ড ধরা পড়বে ক্যামেরায়। সেটাই দেখবেন দর্শকরা। এই নিয়ে জোর সরগরম বিনোদন দুনিয়া।

প্রতিযোগী কে

প্রতিযোগী কে

এবারে বিগ বসে কারা আসবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভুট গতকালই তার টিজার প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় সিঙ্গার নেহা বসিনকে। সলমন খানের সিনেমা এক থা টাইগারে সোয়াগ সে সোয়াগত গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথম নেহা বসিনকে কোনো ওটিটি প্লাটফর্মে লাইভ শোতে দেখা যাবে। ওটিটি প্লাটফর্মে নতুন রিয়ালিটি শোয়ে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বিগবসের প্রথম টিজার এটি। তাতে নেহা বসিনকে দিয়েই টিজারে ভিডিও তৈরি করা হয়েছে। ৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে এই বিগবস শো। করোনাকালে বিগবস ১৫-কেই বিগবস ওটিটি বলা হচ্ছে। ওটিটি প্লাটফর্মে বেশি দর্শক রয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

করণ জোহর সঞ্চালনায়

করণ জোহর সঞ্চালনায়

এবারে আর সলমন খান নন এবার বিগ বস ওটিটি-তে সঞ্চালনা করবেন পরিচালক করণ জোহর। কেমন হবে সেই পরিচালনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। সঞ্চালনার সুযোগ পাওয়ার পর এই করণ জোহর জানিয়েছেন তিনি এবং তাঁর মা করণ ভীষণভাবে বিগবস দেখতে ভালবাসেন। তিনি জানিয়েছেন বিগবস ওটিটি-র সঞ্চালনার সুযোগ পেয়ে তিনি ভীষণভাবে উৎসাহী। নতুন ধরনের সঞ্চালনা। এর আগে নিজের শো কফি উইথ করণ শো পরিচালনা করেছেন তিনি। কিন্তু বিগ বস ওটিটি প্লাটফর্মের সঞ্চালনার কাজটা একেবারেই অন্যরকম। করণ বলেছেন তিনি বিগবসের উইকেন্ড কা বার একেবারে নিজের ধাঁচে করবেন বলে জানিয়েছেন তিনি।

কারা কারা থাকবেন শোয়ে

কারা কারা থাকবেন শোয়ে

এখনও পর্যন্ত বিগ বস শোয়ে কারা কারা আসবেন তা নিয়ে জল্পনা চলছে। প্রথমে শোনা যাচ্ছিল, সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কারোর নামই চূড়ান্ত হয়নি প্রায়। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখে। তারপরেই শুরু হয়েছে জল্পনা। একাধিক নাম উঠে আসতে শুরু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+