ফের করোনা থাবা বলিউডে, আক্রান্ত গায়ক কুমার শানু
ফের করোনা থাবা বলিউডে, আক্রান্ত গায়ক কুমার শানু
ফের করোনা থাবা বসানো বলিউডে। করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন বলিউড তারকা কুমার শানু। গত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। তারপরেই চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্ট পজিটিভ আসে। শিল্পীর ফেসবুক পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে।

তবে কুমার শানুকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখনও জানা যয়নি। তাঁর পরিবার তরফ থেকেও কোনও খবর জানানো হয়নি। এদিকে করোনা জয় করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন অনেকটাই সুস্থ তিনি। কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন।
কুমার শানুর আগেও একাধিক বলিউড সঙ্গীত শিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউডের নামী সঙ্গীত পরিচালকও। এমনকী বলিউড তারকা অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন অভিষেক বচ্চন এবং তাঁদের মেয়ে আরাধ্যাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।












Click it and Unblock the Notifications