পরকীয়া গোপন করতে স্ত্রীকে মারার চেষ্টা! গ্রেফতার বলিউডের এই প্রযোজক
পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে মারার চেষ্টা করায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে পুলিশ গ্রেফতার করল বলিউডের প্রযোজক কমল কিশোর মিশ্রকে। গত ২৭ অক্টোবর আম্বোলি পুলিশের পক্ষ থেকে তাকে আচক করা হয়েছিল। তার বিরুদ্ধে নিজের স্ত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ রয়েছে। তার স্ত্রীর দাবি, এই ঘটনার পর তাঁর মাথায় আঘাত লাগে। কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী যশমিন মিশ্র, যিনি তাঁর স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন। পুলিশের দ্বারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুনরুদ্ধার করে দেখা গিয়েছে যে আন্ধেরির আবাসিক অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়িতে প্রযোজকের সঙ্গে অন্য মহিলার ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি পাকড়াও করছেন প্রযোজকের স্ত্রী। ওই ফুটেজে প্রযোজকের সঙ্গে এক মডেলকেও দেখা গিয়েছে। এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছিল। এবার গ্রেফতার করা হল প্রযোজককে।

এই ঘটনার পরই প্রযোজক তার গাড়ি দিয়ে স্ত্রীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। গত ১৯ অক্টোবর এই ঘটনাটি ঘটে। 'দেহাতি ডিস্কো' সিনেমার প্রযোজকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, আইপিসি ১৩এ ও বি মোটর ভেহিকষাল আইনও প্রযোজকের ওপর চাপানো হয়েছে। ভাইরাল হওয়া সিসি টিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে যে যশমিন মিশ্র ঘটনার দিন নিজের স্বামীর খোঁজ করতে বাড়ির বাইরে এসেছিলেন। পার্কিং লটে স্বামীর গাড়িটি দেখতে পান। সেদিকে এগোতেই স্বামীকে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গাড়িতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি তাঁর স্বামীর কাছে কৈফিয়ত চাইলেই তড়িঘরি গাড়িটি চালিয়ে দেন ওই বলিউডের এই প্রযোজক। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন মহিলা। তাঁর পা, হাত এবং মাথায় গুরুতর চোট লেগেছে। স্থানীয়রা ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন। যে ঘটনাটি দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরায়।
প্রযোজক তার স্ত্রীকে কোনও সাহায্য না করেই মহিলাটির সঙ্গে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে হাওয়া হয়ে যায়। ৩৫ বছরের যশমিন মিশ্রের দু'টো পা, ডানহাত ও মাথায় চোট লাগে। প্রসঙ্গত, ভূতিয়াপ্পা, ফ্ল্যাট লম্বর ৪২০, খলি বলি ও শর্মাজি লগ গই সিনেমার প্রযোজক ছিলেন কমল কিশোর মিশ্র। বলিউডের জনপ্রিয় এই প্রযোজকের এমন কীর্তি সামনে আসার পর বি-টাউনে শোরগোল পড়ে গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications