কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আদালতে জাভেদ আখতার
কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আদালতে জাভেদ আখতার
ফের বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার বিরুদ্ধে আদালতে নালিশ জানাতে চলেছেন বলিউডের বিশিষ্ট সুরকার ও গীতিকার জাভেদ আখতার। তিনি অভিযোগ করেছেন কঙ্গনা তাঁর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিকৃত করেছেন। নিজের পাসপোর্ট রিনিউ করার জন্য বম্বে হাই কোর্টের অর্ডার নিয়ে বিকৃত মন্তব্য করেছেন কঙ্গনা এমনই দাবি জাভেদ আখতারের।

কঙ্গনার সঙ্গে জাভেদ আখতারের বিরোধ
ফের তুঙ্গে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিশিষ্ট সুরকার ও গীতিকার জাভেদ আখতারের বিতর্ক। কঙ্গনা রানাওয়ত একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে তাঁকে অপমান করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বলিউড শিল্পী। তাঁর ভাবমূর্তিতে আঘাত হেনেছেন। এই নিয়ে তুঙ্গে দুই তারকার বিবাদ।

কঙ্গনার বিরুদ্ধে আদালতে নালিশ
কঙ্গনা রানাওয়তের বিরুদ্ধ আদালতে নালিশ জানালেন জাভেদ আখতর। তিনি আদালতে অভিযোগ করেছেন কঙ্গনা নিজের স্বার্থে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে। নিজের পাসপোর্টের রিনিউ করার জন্য আদালতে মিথ্যে বয়ান দিয়েছেন কঙ্গনা এমনই অভিযোগ করেছেন জাভেদ আখতার। বম্বে হাইকোর্টে জাভেদ আখতারের আইনজীবী পিটিশন ফাইল করেছেন তাতে অভিযোগ করা হয়েছে আদালতেক রায় যাতে তাঁর দিকে যায় সেকারণে মিথ্যে বলেছেন কঙ্গনা।

কপিরাইট মামলা
কঙ্গনা সম্প্রতি দাবি করেছিলেন তিনি ঝাঁসির রানির সিক্যুয়েল বানাতে চলেছেন। কাশ্মীরের রানি নিয়ে সিনেমা তৈরি করবেন। সেই নিয়ে কপিরাইট মামলা হয়েছিল কঙ্গনার। সেই মামলাতে সামিল হতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন জাভেদ আখতার। ৯ জুলাই মামলার পরবর্তী শুনািন বলে জানানো হয়েছে।

কঙ্গনাকে নিয়ে বিতর্ক
কঙ্গনাকে নিয়ে বিতর্ক নতুন নয়। সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা। বলিউডে নেপটিজমের বলি হয়েছেন সুশান্ত সিং। তাতে করণ জোহরও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী এই নিয়ে শিবসেনাকেও নিশানা করেছিলেন কঙ্গনা। তুমুল দ্বন্দ্বে জড়িয়েছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত তাঁকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেয় কেন্দ্র।












Click it and Unblock the Notifications