(ছবি) অভিনয়ের স্বার্থে অনস্ক্রিনে মাথা মুড়িয়েছেন যে তারকারা!
অভিনেতাদের লুক তাঁদের জীবনের বড় সম্পদ। কিন্তু অভিনয়ের স্বার্থ বহুবার অভিনেতা-অভিনেত্রীদের এমন রূপ ধারণ করতে হতে পারে যা তাদের একেবারেই পছন্দ নয়। নায়ক-নায়িকা উভয়ের ক্ষেত্রেউ তাঁদের রূপের একটা প্রধান অঙ্গই হল চুল। চুল না থাকলে রূপের ঘাটতি হয় বইকি সে ছেলেই হোক বা মেয়ে।
কিন্তু অভিনেতা-অভিনেত্রীরা এইসবের ঊর্ধে। চরিত্রের স্বার্থে অনস্ক্রিনে মাথা মোড়াতেও দ্বিধাবোধ করেননি বহু অভিনেতা অভিনেত্রীই। এদের মধ্যে যেমন রয়েছেন,অমিতাভ বচ্চন, আমির খান, সলমন খান, সঞ্জয় দত্তের মতো অভিনেতারা তেমনই রয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠীর মতো মেনস্ট্রিম ছবির অভিনেত্রীরা।
এদের মধ্যে কয়েকজন হয়তো বাস্তবে নেড়া না হয়ে প্রস্থেটিকস মেক আপ-এর সাহায্য নিয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক বড়পর্দায় কোন কোন অভিনেতার নেড়া অবতার দেখা গিয়েছে।

আমির খান
গজনী ছবিতে নেড়া হয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

সঞ্জয় দত্ত
অগ্নিপথ ছবিতে নেড়া হয়েছিলেন সঞ্জয় দত্ত।

শাহিদ কাপুর
হায়দার ছবিতে নেড়া হয়েছিলেন শাহিদ কাপুর। এই ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছেন শাহিদ।

অর্জুন রামপাল
রা-ওয়ান ছবিতে খলনায়কের চরিত্র ফুটিয়ে তুলতে নেড়া হয়েছিলেন অর্জুন রামপাল।

সলমন খান
তেরে নাম ছবির জন্য নেড়া হয়েছিলেন সুপার স্টাইলিশ স্টাপ সলমন খান।

প্রিয়াঙ্কা
শুধু অভিনেতারা নয়, অভিনেত্রীরাও বড়পর্দায় নেড়া মাথায় ধরা দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আন্তর্জাতিক খ্যাতিনামা বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেরি কম ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য প্রস্থেটিকস মেক-আপ এর সাহায্যে নেড়া সেজেছিলেন প্রিয়াঙ্কা।

সাবানা আজমি
দীপা মেহতার ওয়াটার ছবির জন্য নেড়া হয়েছিলেন অভিনেত্রী সাবানা আজমি ও নন্দিতা দাস। কিন্তু পরে ওই ছবিতে অভিনয় করে সীমা বিশ্বাস ও লিজা রে। এই দুই অভিনেত্রীও নেড়া হয়েছিলেন ছবির জন্য।

অক্ষয় কাপুর
সে অর্থে বলিউডের জনপ্রিয় অভিনেতা না হলেও অলগ ছবিতে সবার নজর কেড়েছিলেন অক্ষয়। এই ছবিতে এক কদর্য অথচ বিস্ময় বালকের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়।

অমিতাভ বচ্চন
পা ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত ১২ বছরের চতুর বালকের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এই চরিত্রের জন্য শুটিংয়ে এসে প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা বসে কষ্টসাধ্য এই বিশেষ প্রস্থেটিকস মেক আপ নিতেন বিগ বি।

শিল্পা শেঠী
২০১০ সালে দ্য ডিসায়ার ছবিতে গৌতমীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। এই ছবিতে নেড়া অবতার পাওয়ার জন্য প্রিয়াঙ্কার মতোই প্রস্থেটিকস মেক আপ-এর সাহায্য নিয়েছিলেন শিল্পা।

রণবীর সিং
এখনও বড়পর্দায় না এলেও বাজিরাও মস্তানি ছবির জন্য বাস্তবেই মাথা মুড়িয়েছেন বর্তমান প্রজন্মের রকস্টার অভিনেতা রণবীর সিং।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications