(ছবি) আইফা ডায়েরি : মাদ্রিদে হাল্কা মেজাজে চুটিয়ে মজা বলি সেলেবদের!
বহু প্রতীক্ষিত আইফা পুরস্কারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বলিউডের একটা বড় অংশই ইতিমধ্যে স্পেনের মাদ্রিদে পৌঁছে গিয়েছে। মূল অনুষ্ঠানের আগে হাল্কা মেজাজে চুটিয়ে মজার করার মুডে এখন বলিউডের সেলেবরা।
এখনও মূল অনুষ্ঠান হতে কয়েকদিন দেরি আছে। তার আগের সময়টাকে নিজের নিজের মতো করে কাজে লাগিয়ে নিয়েছেন তারকারা। কেই মাদ্রিদে ছুটির মেজাজে ঘুরছেন কেউ আবার অনুষ্ঠানের পারফর্ম্যান্সের অনুশীলনে ব্যস্ত।[গত বছরের আইফা গ্রীন কার্পেটে কেমন দেখাচ্ছিল বলি কন্যাদের?]

হৃতিক রোশন, সোনাক্ষী সিনহা, টাইগার শ্রফ নিজের নাচের অনুশীলন নিয়েই ব্যস্ত। কোরিওগ্রাফার শামক ডাভরের কোরিওগ্রাফিতে চলছে কঠিন অনুশীলন। [আইফা ২০১৫ : বলিউডের তিন খান-সহ যে ২৭ তারকারা অনুপস্থিত ছিলেন!]
অন্যদিকে সদ্য বিবাহিত বিপাশা এবং করণ সিং গ্রোভারও পৌঁছে গিয়ে মাদ্রিদে। মাদ্রিদে তাদের ছুটির মেজাজে দেখা গেল। দিয়া মির্জা ও অভয় দেওয়লের সঙ্গে ডিনারেও একসঙ্গে দেখা গেল। [(ছবি) বলিউড তারকাদের অবসর মুহূর্তের কয়েকঝলক]
হিরো ছবির অনস্ক্রিন জুটি সুরজ পাঞ্চলি এবং আথিয়া শেট্টিকে দেখা গেল কোয়ালিটি সময় কাটাতে। দীপিকা অবশ্য মাদ্রিগ ঘুরে দেখার পাশাপাশি নিজের ভক্তদের সঙ্গে ছবি তুললেন, টিসো ইভেন্টে অংশও নিলেন।












Click it and Unblock the Notifications