দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস, দেশভক্তিতে ভাসলেন বি–টাউন তারকারা
আজ ১৫ অগাস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে গর্বের সঙ্গে পালিত হচ্ছে এই দিনটি। এই দিনটি ব্রিটিশদের হাতে ২০০ বছরের নিপীড়ন ও দমনের পর ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতাকে স্মরণ করে। দেশকে স্বাধীন করতে কত প্রাণ শহিদ হয়েছে, কত নেতার রক্তক্ষরণ হয়েছে তবেই না দেশবাসী এই স্বাধীনতাকে অর্জন করতে পেরেছেন। সোমবার ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর পাশাপাশি বলিউড তারকারাও দেশপ্রেমের জোয়ারে ভেসেছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে স্বাধীনতা দিবসকে স্মরণ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের সব অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া লস অ্যাঞ্জেলসে থাকলেও তাঁর নিজের শিকড়ের প্রতি টান থাকবে না তা কি করে হয়। স্বাধীনতা দিবসের দিন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ১৯৪৭ সালের এক ইংরাজি দৈনিক সংবাদপত্রের রিপোর্ট তুলে ধরেছেন, যেখানে দেশ স্বাধীন হওয়ার খবর রয়েছে।
অক্ষয় কুমার
বলিউডের আর এক তারকা অক্ষয় কুমার বরাবরই দেশের প্রতি তাঁর কর্তব্য অন্যরকমভাবে পালন করে চলেন। এই তারকাকে আমরা একাধিক দেশভক্তির সিনেমায় দেখতে পাই। স্বাধীনতা দিবসের দিন অক্ষয় কুমার নিজের ছবি ও জাতীয় পতাকা নিয়ে পোস্ট করেছেন। ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, 'এত ত্যাগ স্বীকার করেই স্বাধীনতার মূল্য জানতে হয়।'

সারা আলি খান
অভিনেত্রী সারা আলি খান অভিনয়ের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে ঘুরতে গিয়েছেন। তার ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তারই কিছু ঝলক তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
শাহরুখ খান
বাড়ির ছাদে পতাকা উত্তোলন করে স্বপরিবারে স্বাধীনতা দিবসের আনন্দে মাতলেন শাহরুখ খান। এদিন শাহরুখ খানের সঙ্গে পতাকা তুলতে দেখা যায় স্ত্রী গৌরী খান ও দুই ছেলে আরিয়ান ও আব্রাহামকে।

তাপসী পান্নু
বলিউডের দমদদার অভিনেত্রী তাপসী পান্নু স্বাধীনতা দিবসের দিনও কড়া বার্তা দিলেন। তিনি তাঁর স্টোরিতে লিখেছেন, 'অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, সেটা শুধু আলো পারে। ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, সেটা ভালোবাসাই পারে। আর ভালোবাসা কীভাবে প্রমাণ করা যায় ভালোবেসে। স্বাধীনতার ৭৫ বছরে অনেক শুভকামনা। এই ভালোবাসা দিয়ে আমরা যেন দেশের প্রতি সৎ থাকতে পারি।'

আর মাধবন
তামিল ও বলিউড অভিনেতা আর মাধবন টুইটারে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর সাম্প্রতিক সিনেমা রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট-এর পোস্টারের ছবি দিয়ে মাধবন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
|
শাহিদ কাপুর
বলিউড অভিনেতা শাহিদ কাপুর টুইটারে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান।
|
নার্গাজুন আক্কেনি
দক্ষিণের সুপারস্টার নাগার্জুন আক্কেনিও তাঁর টুইটার পোস্টে স্বাধীনতার ৭৫ বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
|
শিল্পা শেট্টি কুন্দ্রা
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা টুইটারে একটি ভিডিও শেয়ার করে নিজেই দেশবাসীকে স্বতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। ক্যাপশনে শিল্পা লেখেন, 'আগামী ৭৫ বছরে আমরা যেন বৃদ্ধি পেতে থাকি এবং আরও শক্তিশালী হতে পারি।'
|
অনুপম খের
বলিউড অভিনেতা অনুপম খের জাতীয় পতাকা নিয়ে নিজের একটি ভিডিও পোস্ট করেন টুইটারে। ক্যাপশনে তিনি লেখেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়দের এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ইশ্বরের কাছে প্রার্থনা আমাদের দেশ যেন দিনে দ্বিগুণ ও রাতে চারগুণ উন্নতি করে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। ভারতমাতার জয়।
অনুষ্কা শর্মা
বলিউড অভিনেত্রী তথা বিরাট ঘরণী অনুষ্কা শর্মা তাঁর ও বিরাটের একটি মিষ্টি ছবি পোস্ট করেন। যেখানে পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে বিরাট ও অনুষ্কা দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সলমন খান
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বলিউডের সুপারস্টার সলমন খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি হাতে ধরে রয়েছেন দেশের জাতীয় পতাকা। এই ছবি পোস্ট করে সলমন খান লিখেছেন, 'সকলকে ৭৫তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।'
অজয় দেবগণ
অজয় দেবগণ স্বতন্ত্র দিবস উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'স্বাধীনতার ৭৫ বছর; আমাদের প্রত্যেকের জন্য একটি আনন্দের এবং গর্বের মুহূর্ত। আমরা যেন আরও শক্তিশালী হতে পারি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
অমিতাভ বচ্চন
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একটু অন্যরকমভাবে জানালেন বি-টাউনের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি মূক-বধির ও বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে দেশের জাতীয় সঙ্গীত 'জনগণমণ অধিনায়ক জয় হে' গানটি গাইলেন। তবে মুখে নয়, গানটি বোঝালেন অঙ্গভঙ্গীর মাধ্যমে।












Click it and Unblock the Notifications