(ছবি) বলিউডের এই অভিনেত্রীরা 'বেবি বাম্প' নিয়েই প্রকাশ্যে এসেছেন!

বলিউড অভিনেত্রী মানেই তণ্বী চেহারা, ছিপছিপে গড়ন, মেদহীন শরীরে গ্ল্যামারের সাহকাহন। এমন অবস্থায় কোনও অভিনেত্রী যদি সন্তানসম্ভবা হন, খুব স্বাভাবিক ভাবেই সাময়িকভাবে চেহারায় পরিবর্তন আসে।

এমন অবস্থায় ইমেজের কথা চিন্তা করে অনেক অভিনেত্রীই সাময়িকভাবে অন্তরালে চলে যান। যাতে তার চেহারার ওই পরিবর্তন বা বেবি বাম্প যেন লোকচক্ষুর মধ্যে না আসে। কিন্তু এমন কিছু অভিনেত্রীও রয়েছেন যারা এসব নিয়ে একেবারেই পরোয়া করেন না।

মাতৃত্বের সুখ বড় সুখ। আর তাই কোনও লুকোচুরি না খেলে প্রকাশ্যে, পাবলিক অনুষ্ঠানে অনেক অভিনেত্রীকেই তাদের বেবি বাম্প নিয়ে হাজির হতে দেখা গিয়েছে।

আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন অভিনেত্রীরা গর্বের সঙ্গে বেবি বাম্প নিয়ে পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন। [(ছবি) বলিউড নামী তারকাদের ডাহা ফ্লপ করা ১০ ভাইবোন!]

লারা দত্ত

লারা দত্ত

প্রাক্তন এই বিশ্বসুন্দরী টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু গর্ভবতী অবস্থায় তিনি তাঁর সামাজিক দৈনন্দিন জীবনযাপন এড়িয়ে যাননি। একাধিক পাবলিক অনুষ্ঠানে বেবি বাম্প নিয়েই দেখা গিয়েছে তাকে।

অমৃতা আড়োরা

অমৃতা আড়োরা

মডেল-অভিনেত্রী অমৃতা আড়োরা এবং তাঁর শিল্পপতি স্বামী শাকিল লাদাকের দুই পুত্র সন্তান আছে। দুইবারই গর্ভবতী থাকাকালীন কখনও নিজেকে লুকোনোর চেষ্টা করেননি অমৃতা। শর্ট থেকে শুরু করে বডি হাগিং বা অফ সোল্ডার লং গাউন সব ধরণের পোশাকই এই সময়ে পড়েছেন অমৃতা। এই সময়ই নিজের প্রিয় বান্ধবী করিনা কাপুরের বিয়েতেও যান অমৃতা।

কঙ্কনা সেন শর্মা

কঙ্কনা সেন শর্মা

কঙ্কনা সেন শর্মা ও তাঁর প্রাক্তন স্বামীর চার বছরের সন্তান হারুন। কঙ্কনা অবশ্য বাকি বলিউড অভিনেত্রীদের থেকে একটু এগিয়ে। একেবারে হলিউড কেতায় একটি সেলিব্রিটি পত্রিকার ফটোশুটে তাঁর উন্মুক্ত বেবি বাম্প প্রদর্শন করেছিলেম কঙ্কনা।

টুইঙ্কল খান্না

টুইঙ্কল খান্না

অভিনয় ছেড়েছেন অনেকদিন। এখন অবশ্য তাঁর পরিচয় লেখক হিসাবে। টুইঙ্কল খান্নাও নিজের গর্ভধারণ নিয়ে কখনও কিছু লুকোননি। এমনকি বেবি বাম্প নিয়ে স্বামী অক্ষয় কুমারের সামনে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁকে।

জেনেলিয়া ডিসুজা

জেনেলিয়া ডিসুজা

জেনেলিয়া ও রীতেশ দেশমুখের জুটিটা সত্যিই বলিউডের সবচেয়ে মিষ্টি জুটি। গত বছর নভেম্বর মাসেই পুত্র সন্তানের জন্ম দেন জেনেলিয়া। রিয়ান গর্ভে থাকার সময়ই জেনেলিয়া জি সিনে অ্যাওয়ার্ডে নিজের বেবি বাম্প নিয়ে রেড কার্পেটে হেঁটেছিলেন।

শিল্পা শেঠী কুন্দ্রাশিল্পা শেঠী কুন্দ্রা

শিল্পা শেঠী কুন্দ্রাশিল্পা শেঠী কুন্দ্রা

শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রার তিন বছরের ছেলে ভিভিয়ান। শরীরকে ঝরঝরে ও সুস্থ রাখতে শিল্পা যোগব্যায়াম করেন তা সকলেরই জানা। গর্ভবতী অবস্থায় তাঁর বেবি বাম্পও তাঁকে অনুষ্ঠান বা পার্টিতে যোগদান করা থেকে আটকাতে পারেনি। এমনকী আইপিএল-এ রাজস্থান রয়্যালকে সমর্থন করতেও দেখা গিয়েছিল তাকে।

 ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য চিরকালই খুব ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। কিন্তু আরাধ্যা হওয়ার আগে বহু অনুষ্ঠানেই বেবি বাম্প নিয়ে দেখা গিয়েছে ঐশ্বর্যকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+