শ্রীদেবী থেকে মৌনি রায়, বড় পর্দায় নাগিন হয়ে মন জয় করেছেন বলিউডের যে সব তারকারা

১৯৮০ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত দর্শকরা সাক্ষী থেকেছেন নাগিনের ওপর তৈরি হওয়া বড় বড় সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকগুলির। এই বিষয়ের ওপর তৈরি হওয়া সিনেমা বা সিরিয়াল দর্শকদের বেশ পছন্দও হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই সব অভিনেত্রীদের যাঁরা নাগিন হয়ে দর্শকদের মনে রাজ করছেন।

শ্রীদেবী

শ্রীদেবী

১৯৮৬ সালে হরমেশ মালহোত্রা পরিচালিত '‌নাগিনা'‌ সিনেমায় নাগিনের চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন ঋষি কাপুর এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরী। শ্রীদেবীর অভিনয় সেই সময় দারুণভাবে প্রশংসিত হয়েছিল এবং এই সিনেমা ১৯৮৬ সালে সর্বোচ্চ আয় করেছিল বক্স অফিসে। শ্রীদেবীকে এই চরিত্রের জন্য বারংবার লেন্স বদলাতে হয়েছিল চোখের।

মৌনি রায়

মৌনি রায়

২০১৫ সালে একতা কাপুর টেলিভিশনে নিয়ে আসেন '‌নাগিন'‌ সিরিয়াল। যার মুখ্য চরিত্রে ছিলেন বং তনয়া মৌনী রায়। মৌনী রায় অভিনীত এই সিরিয়ালটি আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এরপর মৌনী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এই চরিত্রটিকে খুব মিস করছেন কারণ এটা তাঁর খুব কাছের চরিত্র ছিল।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

নিখিল দ্বিবেদীর প্রযোজনায় তৈরি ‌হচ্ছে '‌নাগিন ট্রিলজি'‌, যেখানে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু করতে চলেছেন।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

২০১০ সালে বোল্ড বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত '‌হিস'‌ ছবির মাধ্যমে হলিউডে প্রবেশ করেন, এই সিনেমায় তিনি নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন। মল্লিকা তাঁর এই চরিত্রের জন্য দারুণ প্রশংসিত হন এবং নেটিজেনরা তাঁকে '‌সেক্সিয়েস্ট নাগিন'‌ বলে অ্যাখা দিয়েছিলেন।

নিয়া শর্মা

নিয়া শর্মা

২০১৯ সালে একতা কাপুরে জনপ্রিয় সিরিয়াল '‌নাগিন'‌ চতুর্থ সিজনে নাগিন হিসাবে দেখা যায় নিয়া শর্মাকে। এই সিরিয়াল প্রত্যেক সিজনের মতো এই সিজনেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। '‌নাগিন'‌-এর ষষ্ঠ সিজন চলছে, যেখানে বিগ বস ১৫ খ্যাত তেজস্বী প্রকাশ প্রধান চরিত্রে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+