(ছবি) জেনে নিন এই বলিউড অভিনেত্রীরা বিদেশে কোথায় জন্মেছেন
দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে বলিউডে এসে বিখ্য়াত হয়েছেন এমন অভিনেত্রীদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলিউডে। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন যাদের বিদেশি নাগরিকত্ব ছাড়াও ভারতের নাগরিকত্বও রয়েছে। আবার কেউ কেউ শুধুমাত্রই বিদেশি নাগরিক। তা সত্ত্বেও বলিউড সিনেমার মাধ্যমে সারা দেশের ভালোবাসায় ভেসে গিয়েছেন তাঁরা। [স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা]
আগেকার দিনে বলিউডে দেশি নায়িকাদেরই ভিড় ছিল সবচেয়ে বেশি। হাতে গোনা কয়েকজন বিদেশিনী বলিউডে অভিষেক ঘটালেও সেভাবে সফল হননি। তবে এখন যুগ বদলেছে। বিশ্বায়নের যুগে দেশি-বিদেশি মিলেমিশে এক হয়ে গিয়েছে। নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন বলিউড অভিনেত্রী জন্মেছিলেন বিদেশে।

নার্গিস ফকরি
বলিউড কাঁপানো নার্গিস ফকরির জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

সানি লিওনি
সকলেই জানেন পাঞ্জাবি পরিবারের সানির জন্ম হয় কানাডায়।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ লন্ডনে জন্মগ্রহণ করেন।

জ্যাকলিন ফার্নান্ডেজ
'মিস শ্রীলঙ্কা' জ্যাকলিনের জন্ম হয় লঙ্কার দেশেই।

এলি আব্রাম
ভারতীয় সিনেমায় অভিনয় করা গ্রিসের এই অভিনেত্রী আসলে সুইডেনের বাসিন্দা।

দীপিকা পাড়ুকোন
সকলের পছন্দের ও বলিউডের সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম হয় ডেনমার্কের কোপেনহেগেনে।

আলিয়া ভাট
বলিউডের নতুন মুখ আলিয়া ভাটেরও জন্ম হয় লন্ডনে।
আরও নানা খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications