পর্ন ছবি নয় রাজ বানাতেন ইরোটিকা, চাঞ্চল্যকর দাবি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির

পর্ন ছবি নয় রাজ বানাতেন ইরোটিকা, চাঞ্চল্যকর দাবি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির

স্বামী যে এই কাজ করতে পারেন সেটা মানতে রাজি নন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তিনি দাবি করেছেন ইরোিটকা বানাতেন রাজ পর্নোছবির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। এদিকে রাজ কুন্দ্রাকে ২৭ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত শুক্রবার ৬ ঘণ্টা শিল্পা শেট্টিকে জেরা করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। সেখানেই তিনি দাবি করেছেন হটস্পট অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।

শিল্পাকে জেরা মুম্বই পুলিশের

শিল্পাকে জেরা মুম্বই পুলিশের

রাজ কুন্দ্রার পর্নছবি তৈরির ঘটনায় তাঁর স্ত্রী শিল্পা শেট্টিকেও জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। প্রায় ৬ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল শিল্পাকে। জেরায় শিল্পা দাবি করেছেনতাঁর সঙ্গে হটস্পট অ্যাপের কোনও সম্পর্ক নেই। সেই অ্যাপ থেকে কোনও টাকাও তিনি লাভ করেন নি। এদিকে রাজ কুন্দ্রা এই হটস্পট অ্যাপের মাধ্যমেই পর্ন ছবির কারবার করতেন বলে জানা গিয়েছে।

পর্ন ছবি করতেন না রাজ

পর্ন ছবি করতেন না রাজ

শিল্পা শেট্টি দাবি করেছেন পর্ন ছবি তৈরি করতেন না রাজ কুন্দ্রা। রাজ ইরোটিক ছবি তৈরি করতেন। এদিকে শিল্পা শেট্টির জুহুর বাড়িতে হানা দিয়ে প্রায় ৭০টির মতো ভিডিও উদ্ধার করেছিল। তিনি জানিয়েছেন ওটিটি প্লাটফর্মে ইরোটিক ছবি তৈরি করতেন তরাজ। এমনই দাবি করেছেন শিল্পা শেট্টি। কোনওরকম পর্ন ছবির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন শিল্পা শেট্টি।

নতুন নায়িকাদের টোপ

নতুন নায়িকাদের টোপ

এদিকে রাজকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বলিউডে নিউ কামারদের টোপ দিতেন রাজ। তাঁদের ওয়েব সিরিজে অভিনয়ের ব্রেক দেবেন প্রলোভন দিয়ে পর্নছবিেত কাজ করাতেন রাজ। একাধিক নায়িকা এই নিয়ে মুম্বইয়ের ক্রাইমব্রাঞ্চে অভিযোগও জানিয়েছিলেন। রাজ জেরায় নিজেই জানিয়েছেন এই ছবি তৈরি করে অনেক টাকা তিনি রোজগার করেছিলেন।

হটস্পট অ্যাপে ব্যবসা

হটস্পট অ্যাপে ব্যবসা

হটস্পট অ্যাপে পর্ন ছবি তৈরি করে ব্যবসা করতেন রাজ কুন্দ্রা। হট স্পট অ্যাপটি লন্ডনের একটি সংস্থার। সেই সংস্থাটি আবার খোলা হয়েছিল রাজের জামাইবাবুর নামে। তদন্তে পুলিশ জানতে পেরেছে লন্ডনের সংস্থা হলেও যাবতীয় আর্থিক লেনদেন চলত ভারত থেকেই। তারপরেই সন্দেহ হয় পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+