এক রাত কাটিয়ে দেখুন, কোথায় পৌঁছে দেব, পৃথ্বী থিয়েটারে লবিতে কাস্টিং কাউচের শিকার হয়েিছলেন নীনা গুপ্তাও
এক রাত কাটিয়ে দেখুন, কোথায় পৌঁছে দেব, পৃথ্বী থিয়েটারে লবিতে কাস্টিং কাউচের শিকার হয়েিছলেন নীনা গুপ্তাও
নিজের আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। সুভাষ ঘাইয়ের ঘটনা প্রকাশ্যে আনার পর কাস্টিং কাউচ নিয়েও মুখ খুলেছেন তিনি। পৃথ্বী থিয়েটারে দক্ষিণ ভারতের এক প্রযোজক তাঁকে যা প্রস্তাব দিয়েছিলেন তাতে শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল নীনার।

কাস্টিং কাউচ নিয়ে কয়েক বছর আগে শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে। সেই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন নীনা গুপ্তাও। পৃথ্বী থিয়েটারের লবিতে দাঁড়িয়ে দক্ষিণ ভারতের এক প্রযোজকের সঙ্গে প্রথম সাক্ষাতের কাহিনী শুনিয়েছেন নীনা গুপ্তা। তিনি জানিয়েছেন প্রযোজক তাঁকে ঘরে আসতে বলেছিলেন। কিন্তু কোনও কারণে তাঁর ঠিক মনে হয়নি প্রযোজকের কথা। তাই তিনি নিজে ঘরে না গিয়ে প্রযোজককে লবিতে আসতে বলেছিলেন কথা বলার জন্য।
তারপরে নানা কথার মধ্যে নিজের আসল প্রস্তাব পেশ করেন প্রযোজক। তিনি নীনাকে জানান কীভাবে একাধিক অভিনেত্রীকে দক্ষিণভারতে তারকা বািনয়েছেন তিনি। অনেক ভাবেই নীনাকেই বোঝানোর চেষ্টা করছিলেন তাঁর উদ্দেশ্য। শেষে স্পষ্টই নীনা গুপ্তাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন ওই প্রযোজক। লবির ভেতরে মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। জানিয়েছে অভিনেত্রী। রক্ত যেন জমে গিয়েিছল। হাত পা পেটের ভেতর সিঁধিেয় গিয়েছিল।
এর আগে নীজের আত্মজীবনীকে সুভাষ ঘাই নিয়েও কথা বলেছিলেন তিনি। নীনা গুপ্তা স্পষ্ট জানিয়েছিলেন কীভাবে শ্যুটিংয়ের পর সুভাষ ঘাই তাঁকে কী কথা বলেছিলেন। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম এবং মাসাবার জন্মের সময় থেকেরই একাধিক ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিলেন নীনা গুপ্তা। দীর্ঘদিন সিলভার স্ক্রিনের অন্তরালে থাকার পর ফের ফিরে এসেছেন তিনি। একের পর এক হিট ছবিও দিয়েছেন।












Click it and Unblock the Notifications