মমতাকে 'তাড়কা রাক্ষসী' বলে কটাক্ষ কঙ্গনার, জাভেদ-শাবানার সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ
মমতাকে 'তাড়কা রাক্ষসী'বলে কটাক্ষ কঙ্গনার, জাভেদ-শাবানার সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ
জাভেদ আখতারের সঙ্গে তাঁর বৈরিতা নতুন নয়। অবার জাভেদ আখতারের সঙ্গে বৈঠক করায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিতর্কিত মন্তব্য করে বললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়ণের তাড়কা রাক্ষসী বলে কটাক্ষ করেছেন।

মমতাকে নিশানা কঙ্গনার
ফের বিতর্কিত মন্তব্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। তিনি এবার সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লিতে জাভেদ আখতার এবং শাবানা আজমি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জাভেদ আখতারের সেই রাগ গিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর উপর। সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা। তিনি সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রামায়নের তাড়কা রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন। সঙ্গে শাবানা আজমি, জাভেদ আখতার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সেই ছবি শেয়ার করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলিউড দেবীর আসনে বসাবে।

জাভেদ-শাবানার সঙ্গে সাক্ষাত মমতার
তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, কমলনাথ, কানিমোঝির সঙ্গে সাক্ষাত করেছিলেন তিনি। শেষ দিনে শাবানা আজমি এবং জাভেদ আখতারের সঙ্গে সাক্ষাত করেন মমতা। তাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়ে নিেয়ছিলেন।

পরিবর্তনের ডাক
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে জাভেদ আখতার বলেন ২০২৪-এ পরিবর্তন আসবেই। কার হাত ধরে আসবে সেটা স্পষ্ট করেননি তিনি। তবে গণতন্ত্র ফের দেশে প্রতিষ্ঠিত হবে সেই বার্তা দিয়েছেন শিল্পী। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আখতারকে খেলা হবে গানের সুর দিতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা হবে স্লোগান দিেয় গান লিখার অনুরোধ জানিয়েছেন জাভেদ আখতারকে।

কঙ্গনার নিশানা
জাভেদ আখতার-শাবানা আজমির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে নিশানা করে কঙ্গনা রানাওয়াত বলেছেন বলিদাউদ বৈঠক হয়েছে দিল্লিতে। এবার বলিউডে চাপ তৈরি করা হবে তাড়কা রাক্ষসীকে দেবী রূপে প্রোজেক্ট করার জন্য। তিনি দাবি করেছেন বলিউডে দাউদের সঙ্গে যোগাযোগ রাখেন এমন অভিনেতা অভিনেত্রীরা চাপ তৈরি করবেন কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা যায় তার জন্য। কিন্তু দেশ বিরোধী যাঁরা তাঁদের পর্দা ফাঁস করে ছাড় আমি। হুঙ্কার দিয়েছেন কঙ্গনা। কয়েকদিন আগেও একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications