'বলিউড এই জন্যেই নর্দমা', রাজ কুন্দ্রাকে তীক্ষ্ম ভাষায় আক্রমণ কঙ্গনা রানাওয়াতের

'বলিউড এই জন্যেই নর্দমা', রাজ কুন্দ্রাকে তীক্ষ্ম ভাষায় আক্রমণ কঙ্গনা রানাওয়াতের

ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাওয়াতের। এবার অভিনেত্রীর নিশানায় এবার শিল্পা শেট্টির স্বামী। পর্নোগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারি হওয়াকে নিশানা করেছেন রাজ। তিনি কটাক্ষ করে বলেছেন এদের জন্যই বলিউড নর্দমায় পরিণত হয়েছে। যা চমকায় তা যে সোনা নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই ধরনের লোকেদের সত্যিটা ফাঁস করব আমার আগামী ছবিতে ইনস্টা পোস্টে লিখেছেন কঙ্গনা।

গ্রেফতার রাজ কুন্দ্রা

গ্রেফতার রাজ কুন্দ্রা

শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পর্নোছবি তৈরি করার অভিযোগ করেছে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে জেরা করে একের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

রাজ কুন্দ্রাকে নিশানা কঙ্গনা

রাজ কুন্দ্রাকে নিশানা কঙ্গনা

রাজ কুন্দ্রার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ফের ময়দানে নেমেছেন কঙ্গনা রানাওয়ত। তিনি কটাক্ষ করে বলেছেন এদের জন্যই নর্দমায় পরিণত হয়েছে বলিউড। এর থেকে বোঝা যায় যা চমকায় তা সোনা নয়। আমার নতুন ছবি ট্কু ওয়েড সেরুতে বলিউডের এই রাঘব বোয়ালদের প্রকাশ্যে আনব। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাজ কুন্দ্রা। তিনি লিখেছেন এই ধরনের লোকেদের ইন্ডাস্ট্রি থেকে ছুড়ে বের করে দিতে হবে।

জেরায় চাঞ্চল্যকর তথ্য

জেরায় চাঞ্চল্যকর তথ্য

রাজ কুন্দ্রাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। রাজ জানিয়েছে পর্নোছবি করে প্রচুর অর্থ উপার্জন করেছিল সে। হটস্পট অ্যাপের মাধ্যমে নীল ছবি ছড়িয়ে দেওয়া হত। এই কাজে রাজের সহযোগী ছিল লন্ডনের একটি সংস্থা। সেই সংস্থা আবার রাজ কুন্দ্রার জামাইবাবুর বলে জানতে পেরেছে পুলিশ। লন্ডনে সেই কোম্পানি রেজিস্ট্রেশন করা হলেও ভারত থেকেই তার আর্থিক লেনদেন চলত।

নতুন নায়িকাদের অফার

নতুন নায়িকাদের অফার

নীল ছবির জন্য মূলত বলিউডে একেবারে নবাগত নায়িকাদের টোপ দিত রাজ কুন্দ্রার সংস্থা। ওয়েব সিরিজের জন্য অডিশন নেওয়া হবে বলে তাঁদের ডাকা হত। অনেক নায়িকাকেই তাতে প্রবল আপত্তি জানিয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে অভিযোগ জমা দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+