নাম বদলে ফেললেন বলিউডের এই কৌতুক অভিনেতা
নাম বদলে ফেললেন বলিউডের এই কৌতুক অভিনেতা
৫০ বছরেই মেয়াদ শেষ রাজপাল যাদবের। নতুন নাম নিয়ে ফলনে বলিউড অভিনেতা রাজপাল যাদব। হঠাৎ করে নাম বদল কেন। প্রশ্ন করতে অভিনেতা জানিয়েছেন, তিনি চান এবার থেকে সকলে তাঁর বাবাকে জানুক তাই নিজের নাম বদলে বাবার নাম নিয়েছেন রাজপাল। এবার থেকে তাঁর নাম হল রাজপাল নওরঙ্গ যাদব।

বাবাই তাঁর জীবনের অনুপ্রেরণা। তাই বাবাকে নিজের সঙ্গে বাঁচিয়ে রাখতেই নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের কৌতুক অভিনেতা রাজপাল যাদব। বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেেছন রাজপাল। ঢোল, হাঙ্গামা, ভুলভুলাইয়া, চুপ চুপকে। একাধিক ছবিতে রাজপাল যাদবের অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। মার্চ মাসেই ৫০ বছরের জন্মদিন উদযাপন করেছেন তিনি।
রাজপাল যাদব জানিয়েছেন বলিউডে একাধিক সিনেমা করলেও তাঁর সবথেকে পছন্দের অভিনয় মুঙ্গেরি কি ভাই নওরঙ্গিলাল। কারণ এই সিরিয়ালে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন সেটা তাঁর বাবার চরিত্রের খুব কাছে। শৈশব থেকেই বাবা তাঁর জীবনের অনুপ্ররণা হয়েছে। বাবার সঙ্গে মজা করে শৈশব কাটিয়েছেন। তবে বাবার কাছে যে বকুনিও খেতেন দুষ্টুমির জন্য সেকথাও জানিয়েছেন রাজপাল যাদব।












Click it and Unblock the Notifications