ফের বিবাহ বিচ্ছেদের পথে আমির, কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে ইতি চানতে চলেছেন বলিউড তারকা
ফের বিবাহ বিচ্ছেদের পথে আমির, কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে ইতি চানতে চলেছেন বলিউড তারকা
দ্বিতীয় বিয়েও টিকল না আমিরের। কিরণ রাওকে ডিভোর্স দিতে চলেছেন বলিউডের পারফেকশনিস্ট খান। নিজেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য লাগানের শ্যটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে প্রেম। তারপর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিেয় কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। তাঁদের একটি সন্তানও রয়েছে।

আমির খানের বিচ্ছেদ
১৫ বছরের সম্পর্কের অবসান ঘটাতে চলেছেন আমির খান। ফের বিচ্ছেদের পথে আমির। এবার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আমির খান। গত কয়েকদিন ধরেই এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে। শেষ পর্যন্ত আমির নিজেই কিরণ রাওয়ের সঙ্গে বিবাব বিচ্ছেদ নিতে চলেছেন তিনি সেটা জানিয়েছেন।

১৫ বছরের সম্পর্ক
প্রথম বিয়ে থাকাকালীনই কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আমির। লাগান ছবির শ্যুটিংয়ে সেট থেকেই কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয়। তারপরে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে কিরণ রাওকে বিয়ে করেন িতনি। ১৫ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। তাঁদের এক সন্তানও রয়েছে।

আমিরের বিবৃতি
আমির নিজে সব জল্পনার অবসান ঘটিয়ে আমির খান বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন ১৫ বছর কিরণ রাওের সঙ্গে সুন্দর সম্পর্কে ছিলেন তিনি। এই ১৫ বছর কিরণ রাওয়ের সঙ্গে যথেষ্ট সুন্দর সম্পর্ক ছিল। যথেষ্ট আনন্দে আমরা জীবন কাটিয়েছি। তবে এবার থেকে আর আমরা স্বামী-স্ত্রীর সঙ্গে থাকব না। তবে বাবা-মায়ের দায়িত্ব পালন করব। আমির জানিয়েছেন তাঁরা আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা দুজনেই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

ছেলের দায়িত্ব দুজনের
আমির খান বিবৃতিতে জানিয়েছেন ছেলে আজাদের দায়িত্ব ২ জনেই সমান ভাবে পালন করব। এবার থেকে আমরা ২ জনেই আলাদা থাকব। তবে ছেলের প্রতি সমান ভাবে দায়িত্ব থাকবে দুজনের। সেই সঙ্গে কিরণ রাওয়ের সঙ্গে তিনি যে পরবর্তী ছবি করছেন সেটাও জানিয়েছেন আমির। একই সঙ্গে পানি ফাউন্ডেশনের সঙ্গেও তাঁরা যুক্ত থাকবেন বলে জানিয়েেছন। বিচ্ছেদের থেকে একটা নতুন শুরু দিকেই আমরা বেশি আগ্রহী বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications