বাহুবলীর সঙ্গে এবার লড়াইয়ে নামছেন দেব, মোহনবাগান মাঠে শনিবার কি সেই মহারণ
মোহনবাগান মাঠ বিভিন্ন ইতিহাসের স্বাক্ষর রাখে। এবার তারা একটা অদ্ভুত ইতিহাসের সঙ্গে জুড়ে যেতে চলেছে।
ফুটবল মাঠে মোহনবাগানের বিভিন্ন রেকর্ড রয়েছে। ৪ নভেম্বর মোহনবাগান আরও এক রেকর্ডের সাক্ষী হতে চলেছে। তবে এবারের রেকর্ডের সঙ্গে ফুটবলের কোনও জায়গা নেই। বরং জায়গা রয়েছে রূপোলি পর্দার সঙ্গে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি 'আমাজন অভিযান'-র পোস্টার মুক্তি পাবে মোহনবাগান মাঠে।


এর আগে ভারতের সবচেয়ে বড় ছবির পোস্টার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল বাহুবলী দ্য বিগিনিং-য়ের পোস্টার । এবার তাকেও ছাপিয়ে যেতে চলেছে দেব অভিনীত এই ছবির পোস্টার। এই পোস্টারটির সাইজ হতে চলেছে ৬০, ৮০০ স্কোয়ার ফিট। আগে বাহুবলীর পোস্টারের সাইজ ছিল ৫১,৫৯৮ স্কোয়ার ফিট।
#BigAnnouncement.
— Mahendra Soni (@iammony) October 29, 2017
4th Nov at Mohun Bagan Ground we will unveil Bengal's Biggest Film Poster for Bengal's Biggest Film #AmazonObhijaan . pic.twitter.com/JzvSva9b1P
মোহনবাগান মাঠে নাকি এদিনের পোস্টার রিলিজ অনুষ্ঠানে হাজির থাকবেন ছবির হিরো অর্থাৎ শংকরের ভূমিকায় অভিনয় করা দেব।
Work has started to create Bengal's Biggest Film Poster. How excited are you? #AmazonObhijaan @idevadhikari @iammony @AmiKamaleswar pic.twitter.com/wCWivPH7rf
— SVF (@SVFsocial) October 29, 2017
Excited for Bengal's Biggest Poster launch? Team #AmazonObhijaan along with Shankar @idevadhikari will be there. What about you? pic.twitter.com/IylRib5q8J
— SVF (@SVFsocial) October 31, 2017
আমাজন অভিযান ছবির এই পোস্টার যদি টাঙানো যায় তা নাকি তাজমহলের থেকেও বেশি উঁচু। তাজমহলের উচ্চতা ৭৩ মিটার এবং এই ছবির পোস্টারের উচ্চতা ৯৭ মিটার।
Bengali Cinema will reach World Book Record
— Tollywood Online (@OnlineTollywood) November 1, 2017
World's biggest poster of #AmazonObhijaan bigger than TajMahal
4th Nov at Mohun bagan ground pic.twitter.com/p3acSm6fkr
সব মিলিয়ে আসর জমজমাট। শনিবার মোহনবাগান মাঠ ফুটবল বাদ দিয়ে নতুন বিভাগে নাম লেখাতে চলেছে। ফুটবলে সবুজ-মেরুণ এক উজ্জ্বল নাম। এবার টলিউডি চালে যুক্ত হয়ে গ্ল্যামার এলিমেন্টও জুড়ে নিচ্ছে তারা। যদিও এখনও অবধি মোহনবাগান মাঠে পোস্টার রিলিজের জন্য সেনার অনুমতি পায়নি প্রযোজক সংস্থা।












Click it and Unblock the Notifications