(ছবি) 'ঘুমকাতুরে' জয়জিতই বিগ বস বাংলা ২-এর চ্যাম্পিয়ান!
বাংলা বিগ বসের প্রথম সিজনে জয়ী হয়েছিলেন অনিক ধর। এবার অনেকেরই আশা ছিল জিতবেন কোনও মহিলা প্রতিযোগীই। কিন্তু না এবারেও মহিলাদের টেক্কা দিয়ে জয়ী বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ জয়জিৎ। প্রিয়া পাল হয়েছেন রানার আপ।
বিগ বস বাংলা দ্বিতীয় সিজনের চার ফাইনালিস্টকে নিয়ে শুরু হয়েছিল রবিবারের ২ ঘন্টার স্পেশ্যাল এপিসোড। এই চারজন ছিলেন শিলাজিৎ, ঋ, জয়জিৎ ও প্রিয়া। প্রথমেই ঘর থেকে বেরিয়ে যান শিলাজিৎ। এরপর নাচের তালে তালে বের করে আনা হয় ঋকে। শেষ পর্যন্ত ঘরে ছিলেন ২ ফাইনালিস্ট প্রিয়া ও জয়জিৎ।

প্রিয়া যেভাবে প্রথম থেকে একা লড়ে গিয়ে শেষ পর্যন্ত এসেছেন তাতে অনেকেই ভেবেছিলেন প্রিয়াই হয়তো এবার চ্যাম্পিয়ন হবে। কারণ জয়জিৎকে সে অর্থে দেখতে গেলে তিন মাসের গোটা এপিসোডে অলস, কুঁড়ে, স্কিমবাজ হিসাবেই ধরা পড়েছিলেন জয়জিৎ। ঘুমের জন্য একাধিকবার শাস্তিও পেয়েছিলেন তিনি। তাই কেউ তাঁকে ধর্তব্যের মধ্যেই ধরেননি।
আর সেই সুযোগেই কচ্ছপের চালে এগিয়ে সবাইকে চমকে দিলেন তীক্ষ্ণ বুদ্ধির জয়জিৎ। তবে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় জয়জিতের সভ্য আচরণ, অশ্লীল শব্দের প্রয়োগ না করা, মাথা ঠাণ্ডা রাখা এবং অনবদ্য সেন্স অফ হিউমারটাই হয়তো দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। আর এই পজিটিভ দিকটাই জয়জিৎকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে।
উল্লেখ্যে, এদিনের ২ ঘন্টার অনুষ্ঠানে, বাপী লাহিড়ি, কুমার শানুর মতো সঙ্গীত ব্যক্তিত্বের স্পেশ্যাল পারফরম্যান্স নতুন মুড তৈরি করেছিল। জয়ী ও প্রীতির রোমান্টিক ডান্স পারফরমান্স, অদিতি-স্যান্ডির নাচ নতুন মাত্রা যোগ করেছে অনুষ্ঠানে। নিজেদের ছবির প্রচারে এসেছিলেন অঙ্কুশ ও কৌশানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা কাঞ্চন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে






















Click it and Unblock the Notifications