(ছবি) বিগ বস ১০-এর সম্ভাব্য তারকা প্রতিযোগী তালিকা!

বিগ বস ১০-এর কাউনডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রোমোও মুক্তি পেয়েছে। সলমন খানের মহাকাশচারী অবতার বেশ কৌতুহলও তৈরি করেছে দর্শকদের কাছে।[(ছবি) বিগ বস ইতিহাসে সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া ৭ প্রতিযোগী]

অন্যান্যবারের চেয়ে এবারের বিগ বস অনেকটাই আলাদা। তার প্রধান কারণ হল এবার বিগ বসের বাড়িতে দেখা যাবে ভারতের নন সেলিব্রিটি আম জনতাকেও। তবে তা বলে তারকা প্রতিযোগীরা কিন্তু একেবার বাদ যাচ্ছেন না। ইতিমধ্যে সম্ভাব্য কিছু তারকা প্রতিযোগীর নাম ঘোরাফেরা করতে শুরু করেছে। একনজরে দেখে নিন তারা কারা। [(ছবি) যে তারাদের পথ চলা শুরু রিয়্যালিটি শো থেকে]

সানা সঈদ

সানা সঈদ

কুছ কুছু হোতা হ্যায়-র ছোট্ট মিষ্টি অঞ্জলি এখনকার হট সানা সঈদ। সম্প্রতি টেলিভিশনের আর এক জনপ্রিয় শো খতরো কে খিলাড়িতে দেখা গিয়েছিল সানাকে। আরও রিয়্যালিটি শো করতে ইচ্ছুক বলে জানিয়েওছিলেন সানা।

কবীর বেদী

কবীর বেদী

প্রবীন এই অভিনেতা আজও নিজের চার্মিং পার্সোনালিটি দিয়ে অল্পবয়সী মেয়েদের নিজের প্রেমে ফেলতে পারেন। কবীরের জীবনে একাধিক নারীর ঘটনা রয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া মহেঞ্জ দারো ছবির মুখ্য খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কবীর বেদীর মেয়ে পূজা বেদীও কিন্তু বিগ বস-এর প্রতিযোগী ছিলেন একসময়ে।

রাহুল রাজ সিং

রাহুল রাজ সিং

টেলিভিশনের বালিকাবধূ তথা জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা সিংহের বয়ফ্রেন্ড রাহুল। প্রত্যুষার মৃত্যুর পরে বেশ ভেঙে পড়েছিলেন রাহুল। পাশাপাশি তদন্তের ঝামেলাতেও জড়িয়ে গিয়েছিলেন। অনেকেই প্রত্যুষার আত্মহত্যার জন্য রাহুলকে দায়ী করেছিলেন। রাহুলের ক্ষেত্রে বিগ বসের মঞ্চ আদর্শ তা বলাই যেতে পারে।[(ছবি) প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু : যে ১০ টি কারণে সন্দেহ রাহুলের দিকে!]

আরমান জৈন

আরমান জৈন

কাপুর বংশের নাতি অরমান জৈন 'লেকর হাম দিওয়ানা দিল' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু ছবিটি অস্বাভাবিক খারাপ ফল করে বক্সঅফিসে। ফলে তাঁর কেরিয়ারেও কোনও প্রাপ্তি হয়নি এই ছবি থেকে। তাই শোনা যাচ্ছে সলমনের পরামর্শেই নাকি বিগ বস যাওয়ার কথা ভাবছেন আরমান।

শাইনি আহুজা

শাইনি আহুজা

বলিউডে বেশ দ্রুতগতিতে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন গ্যাংস্টার সিনেমাখ্যাত এই অভিনেতা। কিন্তু ২০০৯ সালে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে শাইনির বিরুদ্ধে। আইনি বিপাকে জড়িয়ে তাঁর কেরিয়ার একেবারে কবরে চলে যায়। এবার শোনা যাচ্ছে বিগ বসের হাত ধরেই নিজের ডুবে যাওয়া কেরিয়ারকে আবার টেনে তুলতে চাইছেন তিনি।

রাধে মা

রাধে মা

বিগ বসের জন্য একেবারে উপযুক্ত প্রতিযোগী ইনি। বিতর্কিত এই ধর্মগুরুকে মিনি স্কার্ট অবতারে দেখা গিয়েছে। ভক্তদের চুমু দিতে দেখা গিয়েছে এনাকে। আবার ইনি যৌন ব্যবসা চালান বলে অভিযোগও তুলেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ডলি বিন্দ্রা । এছাড়াও একাধিক বিতর্কে নাম রয়েছে রাধে মার। সর্বোপরি, বিতর্ক ছাড়া কোনও ভাল খবরের জন্য আজ পর্যন্ত সংবাদে আসেননি রাধে মা।[ফের বিতর্কে রাধে মা, এবার অভিযোগ উঠল 'কালা জাদু' করার!]

সুনীল গ্রোভার

সুনীল গ্রোভার

বিগ বস ৯-এও সুনীল গ্রোভার ওরফে গুত্থি-র প্রতিযোগী হওয়া নিয়ে গুজব রটেছিল। আপাতত কপিল শর্মা শো- ডাঃ মাশুর গুলাটির চরিত্রে বেশ খানিকটা ব্যস্ত সুনীল। বিগ বস ১০-এ সুনীলকে দেখা যাবে বলে জোর খবর।

রাজ মহাজন

রাজ মহাজন

রাজ মহাজন একজন ভারতীয় সঙ্গীশিল্পী এবং শিল্পপতি। টুকিটাকি অভিনয়ও করেছেন। সম্প্রতি স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের কারণে খবরে এসেছেন।

নক্ষত্র বাগওয়ে

নক্ষত্র বাগওয়ে

চিত্রনির্মাতার পাশাপাশি গে অধিকারের জন্য লড়াই চালাচ্ছেন নক্ষত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+