শার্লিন চোপড়া–মন্দানা করিমির পর সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভোজপুরি অভিনেত্রীর
পরিচালক সাজিদ খান, যিনি বর্তমানে সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো বিগ বস ১৬-এর একজন প্রতিযোগী, তিনি ইতিমধ্যেই খবরের শিরোনামে চলে এসেছেন মিটু-এর দৌলতে। তবে এবার আবারও নতুন করে তাঁর বিরুদ্ধে মিটু-এর অভিযোগ উঠল। শার্লিন চোপড়া, মন্দানা করিমি, কনিষ্ক সোনি, আহানা কুমরা, সালোনি চোপড়া, রাচেল হোয়াইট সহ বেশ কিছু মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী রানী চট্টোপাধ্যায় এই বিতর্কিত পরিচালকের সঙ্গে তাঁর কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেন।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে রানী যথেষ্ট পরিচিত একচি মুখ এবং তাঁর জন্য একাধিক সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে 'হিম্মতওয়ালা' সিনেমার সময় পরিচালক সাজিদ খানের সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা প্রকাশ্যে আনেন। কিন্তু পরিচালকের সঙ্গে দেখা হওয়ার পর যা ঘটেছিল তা তাঁর কল্পনার বাইরে ছিল। রানী জানান যে সাজিদ তাঁকে জানিয়েছিলেন যে তিনি সরাসরি তাঁকে যোগাযোগ করবেন। রানী যখন সাজিদের সঙ্গে ফোনে কথা বলেন তখন সাজিদ অভিনেত্রীকে তাঁর বাড়িতে আসতে বলেন এবং সাদামাটা সাক্ষাতের অছিলায় পরিচালক তাঁকে তাঁর কোনও ম্যানেজার বা পিআরকে সঙ্গে আনতে নিষেধ করেন।
সেই সাক্ষাৎকারে রানী বলেন, 'বলিউডে তিনি যেহেতু খুবই বড় একজন পরিচালক, আমি তাঁর কথা শুনি। আমি তাঁর জুহুর বাড়িতে যাই যেখানে তিনি একা ছিলেন। সাজিদ খান প্রাথমিকভাবে জানান যে তিনি আমায় ধোকা ধোকা আইটেম গানে কাস্টিং করতে চান। তিনি বলেন আমাকে শর্ট লহেঙ্গা পরতে হবে এবং আমাকে আমার পা দেখাতে বলেন তাঁকে। আমি যেহেতু লম্বা স্কার্ট পরেছিলাম তাই এটাকে শুধুমাত্র কাস্টিংয়ের প্রক্রিয়া ভেবে হাঁটু পর্যন্ত স্কার্ট তুলি।' এরপরই সাজিদ তাঁকে আরও অপ্রস্তুতে ফেলে দেন। রানী এরপর জানান পরিচালক তাঁর পা দেখার পর তাঁর স্তনের আকার নিয়ে প্রশ্ন করেন এবং অভিনেত্রীর প্রেমিকের সঙ্গে সহবাস হয়েছে কিনা সে সংক্রান্ত প্রশ্ন করেন। এমনকী রানী এও অভিযোগ করেন যে কথা বলার সময় পরিচালক তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন।
রানী চট্টোপাধ্যায় বলেন, 'আমায় যখন আমার স্তনের আকার জিজ্ঞাসা করেন সাজিদ খান তখন আমি একটু ভয় পেয়ে যাই। তখন আমার ভয় ভাঙাতে পরিচালক বলেন লজ্জা পেও না, তোমার প্রেমিক আছে কি নেই? কতবার তোমরা সহবাস করেছো? আমি খুবই অস্বচ্ছন্দ বোধ করি এবং জিজ্ঞাসা করি এটা কি ধরনের আলোচনা?' পরিচালক হয়ত ভেবেছিলেন অভিনেত্রী তাঁর পক্ষ নেবেন কিন্তু রানী সেখান থেকে তৎক্ষণাত বেরিয়ে যান বলে জানা যায়। রানী আশঙ্কা করেছিলেন যে তিনি সাজিদের আপত্তিকর আচরণের প্রতিবাদ করলে তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হতে পারে। কিন্তু যখন তিনি দেখলেন যে সাজিদের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তখন তিনি সাহস পান এবং সাজিদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন।
সম্প্রতি শোনা যাচ্ছে যে চ্যানেল কর্তৃপক্ষ বিগ বস ১৬-এর ঘর থেকে সাজিদ খানকে সরিয়ে দিতে পারে কারণ বাইরে তাঁকে এই শো থেকে বের করার দাবী উঠছে চরমভাবে। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি যে আদৌও সাজিদ খান বিগ বস ছেড়ে যাচ্ছেন কিনা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications