গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি, সাইবার ক্রাইমে অভিযোগ দেশের মাটি সিরিয়ালের নায়িকার
গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি, সাইবার ক্রাইমে অভিযোগ দেশের মাটি সিরিয়ালের নায়িকার
গায়ের রং কালো। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল আক্রমণের মধ্যে পড়ে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল দেশের মাটির নায়িকা শ্রুিত দাস। গায়ের রং কালো বলে একের পর এক সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য আসতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাপোস্টে অভিনেত্রী জানিয়েছেন, প্রথমে বিষয়গুলি তিনি তেমন গুরুত্ব দেননি। পরিচিতরা সকলেই তাঁকে বলেছিলেন নজর এড়িয়ে যেতে। তিনি জানিয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে এই ধরনের মন্তব্য বাড়তে থাকে এবং সেগুলি আরও কদর্য ভাবে দেখা দেয়। ত্রিনয়নী ছবির পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক রয়েছে। গায়ের রং িনযে তির্যক আক্রমণ ধীরে ধীরে ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যেতে শুরু করে। ধীরে ধীরে তাঁরা চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।
তারপরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইমশাখায় অভিযোগ জানান অভিনেত্রী। ফেসবুকে একের পর কদর্য আক্রমণ নিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়ে প্রমাণও দেখিয়েছেন অভিনেত্রী। ২৫ বছরের অভিনেত্রী এই মুহুর্তে দেশের মাটি নামে জনপ্রিয় টেলি সিরিয়াল করছেন। কলকাতা পুলিশকে ফেসবুকেও অভিযোগ জানিয়েছেন এবং সাইবার সেল থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। ২০১৯ সাল থেকে লাগাতার গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। শুধু বাইরের লোকেরা নন ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে গায়ের রং নিয়ে কটাক্ষ করেছেন এমনও অভিযোগ করেছেন অভিনেত্রী।
এর আগেও এই নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল ইন্ডাস্ট্রিতে। কটাক্ষের শিকার হতে হয়েছিল পার্নো মিত্রকেও। এই নিয়ে সরসরা সরব হয়েছিলেন তিনি। অভিযোগ করেছিলেনএই ধরনের গায়ের রং নিয়ে কটাক্ষ বন্ধ হওয়া উচিত। শ্রুতিকে সমর্থন জানিয়েছেন পার্নো। গায়ের রং নিয়ে এই ধরনের মন্তব্য ইন্ডাস্ট্রির কারোরই করা উচিত নয় বলে সরব হয়েছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications