সুখবর এলো রাজের ঘরে, শুভশ্রীর কোল আলো করে এলো ছোট্ট 'রাজ'
সুখবর এলো রাজের ঘরে, শুভশ্রীর কোল আলো করে এলো ছোট্ট 'রাজ'
সুখবর এলো রাজ শুভশ্রীর ঘরে। মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রী সন্তানের জন্ম দেন। সেসময় কাছেই ছিলেন রাজ চক্রবর্তী। সুস্থ রয়েছেন মা ও শিশু দু'জনেই। শুভেচ্চা বার্তা আসতে শুরু করেছে রাজের কাছে।

কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাজ। সেসময় অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। এই নিয়ে উদ্বেগ বেড়েছিল পরিবারে। যদিও শুভশ্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। রাজ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজের বাবা। তাঁকে শেষ দেখাও দেখতে পাননি রাজ চক্রবর্তী।
করোনা পরিস্থিতির মধ্যে শুভ শুভ সংবাদ এসেছিল রাজ শুভশ্রীর ঘরে। তবে তার সঙ্গে তাঁদের চিন্তা ছিল। করোনা পরিস্থিতির মধ্যে অত্যন্ত সাবধানে রাখা হয়েছিল শুভশ্রীকে। কয়েক দিন আগে মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। তারপরে করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications