বয় অর গার্ল? গোলাপী-নীল কেক নুসরতের বাড়িতে পাঠালেন কে?

বয় অর গার্ল? গোলাপী-নীল কেক নুসরতের বাড়িতে পাঠালেন কে?

ইনস্টাগ্রামে নতুন স্টোরি শেয়ার করলেন অভিনেত্রী নুসরত জাহান। তাতে রয়েছে নীল গোলাপী একটি কেক। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত। তার আগে এই কেক যথেষ্ট ইঙ্গিতবাহী। কারণ পাশ্চাত্য রীতিতে এই কেকই বলে দেয় ছেলে না মেয়ে কে জন্ম নিতে চলেছে। যদিও এক্ষেত্রে সেটা প্রশ্নের ছায়াতেই রাখা হয়েছে।

নুসরতের বাড়িতে নতুন কেক

নুসরতের বাড়িতে নতুন কেক

সন্তান সম্ভাবা নুসরত জাহান। তার মধ্যেই শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তাঁকে। প্রতিদিনই ইনস্টাতে নতুন নতুন ছবি শেয়ার করেন অভিনেত্রী। মঙ্গলবারেও তেমন একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাতে রয়েছে নীল-গোলাপী কেক। হঠাৎ করে নীল গোলাপী কেক কেন? আসনে সেপ্চেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত। আর এটা জুলাই মাস। শিশুর লিঙ্গ নির্ধারণের সময় চলে এসেছে। তাই পাশ্চাত্য সংস্কৃতি মেনেই নুসরতের বাড়িতে পাঠানো হয়েছে কেকটি।

বয় অর গার্ল

বয় অর গার্ল

পাশ্চাত্য সংস্কৃতিতে এই কেক পাঠানো হয় তখনই যখন গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায়। যিনি কেকটি বানান তিনি প্রথমে কেবল জানেন শিশুর লিঙ্গ কী হতে চলেছে। তারপরে কেক কাটার পর যদি নীল রং বেরোয় তাহলে বুঝতে হবে ছেলে জন্ম নিতে চলেছে আর যদি গোলাপী রং বেরোয় তাহলে বুঝতে হবে মেয়ে জন্ম নিতে চলেছে। নুসরতের ক্ষেত্রে অবশ্য গোটা বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেই কেকটি তৈরি করা হয়েছে।

 বিয়ে বিতর্ক

বিয়ে বিতর্ক

নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তিনি দাবি করেছেন নিখিলের সঙ্গে তাঁর বিয়েই হয়নি। তাঁরা লিভ ইন করতেন। কারণ যেদেশে তাঁদের বিয়ে হয়েছিল সেদেশের আইনে বিয়ে হয়নি আবার ভারতে ফিরে এসেই নিখিলের সঙ্গে নুসরতের আইনত কোনও বিয়ে হয়নি। কাজেই একে বিয়ে বলা যায় না। এদিকে নুসরক লোকসভা নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন। এমনকী তাঁদের বিয়ের রিসেপশনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 সন্তান কার

সন্তান কার

নুরতের গর্ভে তাঁর সন্তান নেই বলে দাবি করেছেন নিখিল জৈন। এদিকে নুসরতও প্রকাশ্যে তাঁর সন্তানের পিতা কে তা জানাননি। অভিনেতা যশের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে টলিউডে। কয়েকদিন আগেই নুসরত শ্যুটিংয়ে যশের সঙ্গে ছবি দিয়েছিলেন। তাতে আরও জল্পনা বেড়েছে। নুসরতকে নিয়ে যশের পরিবারেও অশান্তি তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+