করোনা জয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রিপোর্ট নেগেটিভ জানালেন চিকিৎসকরা
করোনা জয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রিপোর্ট নেগেটিভ জানালেন চিকিৎসকরা
সুখবর শোনাল বেলভিউ নার্সিংহোম। করোনাকে জয় করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৪ দিন পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে শরীর এখনও দুর্বল। ইনফেকশন গুলি কমতে শুরু করেছে। অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনা সংক্রমণ কাটিয়ে উঠলেন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা কাটিয়ে ফেলেছেন তিনি। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণের সঙ্গে একাধিক রোগ ছিল তাঁর। বয়স জনিত সমস্যা গুলি ভাবিয়ে তুলেছিল চিকিৎসকদের।
১৬ সদস্যের চিকিৎসকদল গঠন করা হয়েছে। তাঁরাই চিকিৎসকা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মাঝে কয়েকদিন অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছিলেন চিকিৎসকরা। ২ বার প্লাজমা থেরাপিও করা হয়েছে। অক্সিজেনও চলেছে সৌমিত্রবাবুর। গতকাল থেকে তাঁর অবস্থার উন্নতি হতে শুরু করে। এখন সংকট কাটিয়ে অনেকটাই স্থিতিশীল তিনি।












Click it and Unblock the Notifications