অনুষ্কার সঙ্গে বিরাটকে দুরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিল বিসিসিআই!
মুম্বই, ২৫ জানুয়ারি : দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রাখলেও এখন অবশ্যে সে সমস্যা নেই। খোলাখুলিভাবেই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় ক্রিকেটার বিরাট কোহলি ও তাঁর অভিনেত্রী বান্ধবী অনুষ্কা শর্মাকে। প্রকাশ্যেই একে অপরের প্রতি ভাললাগা এবং ভালবাসার প্রদর্শন করতেও এখন পিছপা হন না।
কিন্তু আপাতত অনুষ্কার সঙ্গে এই এত মেলামেশা ঘোরাঘুরিতে আপাতত রাশ টানতে হবে বিরাটকে। কড়া নির্দেশ বিসিসিআই-এর। আপাতত আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত প্রেমিক যুগলের বিরহবেলা কাটাতে হবে।

বিসিসিআই-এর মুখপাত্র জানিয়েছেন, "এটা শুধু বিরাট বলে নয়, সমস্ত খেলোয়ারের ক্ষেত্রেই। যাতে খেলোয়াড়দের ক্ষেত্রে কোনওভাবেই মন অন্যদিকে না যায় তার জন্য বড় বড় টুর্নামেন্টের সময় এই নিয়মটি মানা হয়।"
বিসিসিআই-এর অন্যান্য় আধিকারিকদের যুক্তি "তা বলে খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবী মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না এমনটা কখনওই নয়। আসলে একসঙ্গে থাকার ফলে স্ত্রী বা প্রেমিকা যদি খেলা না থাকলে অস্ট্রেলিয়া ঘুরতে যেতে চায় তাহলে কে সেক্ষেত্রে খেলোয়াড়রা বারন করতে পারবেন? কখনওই না। আসলে বোর্ড চায় না খেলার সময়ে পারিবারিক বিষয়ে মাথা ঘামিয়ে মনোসংযোগ খারাপ করুক খেলোয়াড়রা তাই এই কড়াকড়ি।












Click it and Unblock the Notifications