দীপিকা-প্রিয়াঙ্কার গ্ল্যামারের 'পিংগা'-কে মাচ দিল রণবীরের এনারজেটিক 'মালহারি'
অবশেষে মুক্তি পেল বাজিরাও মস্তানি ছবির বহুপ্রতীক্ষিত গান 'মালহারি'। রণবীর সিংহের ভক্তদের জন্য এই গান একটা বড় উপহার। যুদ্ধ জয় করে ফিরে আসার আনন্দ উদযাপনে প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গানটি।
এই ছবিতে মারাঠা যোদ্দা পেশওয়া বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। এই গানে নাচের দৃশ্যেও দেখা গিয়েছে রণবীরকে। রণবীরকে এই গানের দৃশ্যে মানিয়েছে দারুণভাবে। এখন এই প্রশ্নের উত্তর বেশ কঠিন হয়ে দাঁড়ায় যে দীপিকা পাডুকোন-প্রিয়াঙ্কা চোপড়ার পিংগা গানটি নাকি রণবীর সিংয়ের মালহারি কোন গানটি দর্শকদের বেশি আকৃষ্ট করবে?

১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রজেক্ট বাজিরাও মস্তানি মুক্তি পেতে চলছে। ছবিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।
এই মালহারি গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি স্বয়ং। গানটি গেয়েছেন বিশাল দদলানি। এই গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।












Click it and Unblock the Notifications