জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান! আগামীকাল পর্যন্ত স্থগিত রইল মামলার শুনানি

shahrukh khan, son, bollywood, crime, court, mumbai, শাহরুখ খান, ছেলে ,বলিউড, অপরাধ

মহাষ্টমীর রাতও জেলে কাটাতে হবে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। দুর্গাষ্টমীর দিন আদালতের শুনানিতে জামিন পেলেন না গৌরীপুত্র আরিয়ান খান। এদিন আদালত জানিয়ে দিয়েছে, আগামীকাল পর্যন্ত আরিয়ান মামলার শুনানি স্থগিত রাখা হবে। ফলে ১৩ অক্টোবর রাত হেফাজতেই কাটাতে হবে আরিয়ানকে।

জামিন পেলেন না আরিয়ান! আগামীকাল পর্যন্ত স্থগিত রইল মামলার শুনানি

এদিন আরিয়ান মামলায় সেশন কোর্ট আরিয়ানের জামিনের মামলা আগামীকাল পর্যন্ত মুলতুবি করে দিয়েছে। আগামীকাল বেলা ১১ টা পর্যন্ত স্থগিত রয়েছে সেই মামলা। এদিকে, এর আগে আদালতে যে মামলার শুনানি চলেছে, তাতে দেখা একাধিক যুক্তি , বক্তব্য পাল্টা বক্তব্য বারবার উঠে এসেছে। এনসিবির তরফের দাবি আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে দেখা গিয়েছে, আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে আরিয়ানের। সেখানে 'কমার্শিয়াল হার্ড' মাদক সম্পর্কে আলোচনা চলেছে বলে মনে করা হয়। এদিকে, এনসিবি জানিয়েছে, সেই বিদেশী ব্যক্তির সম্পর্কে যোগাযোগ বা তার খোঁজ খবর নিতে বিদেশমন্ত্রকের সঙ্গে এনসিবি যোগাযোগ করেছে বলে জানিয়েছে। এর আগে আরিয়ানের তরফের আইনজীবী জানিয়েছিলেন যে, আরবাজের সঙ্গে আরিয়ানের বন্ধুত্বের সম্পর্ক। তবে আরবাজের গতিবিধি নিয়ে সেভাবে কিছুই জানতেন না আরিয়ান। এদিকে , এনসিবি এদিন আদালতে জানিয়েছে, বন্ধু আরবাজের সঙ্গে মাদক নিয়ে হোয়াটস অ্যাপে বহু আলোচনা হয়েছে । ফলে সেই জায়গা থেকে আরও তদন্তের গতিবিধি বাকি বলে জানানো হয়েছে।

এনসিবি জানিয়েছে, শাহরুখ পুত্র আরিয়ান বহু ধরনের এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছেন যারা আন্তর্জাতিক বাজারে মাদকচক্রের সঙ্গে যুক্ত। ফলে তাদের সঙ্গে আরিয়ানের যোগ কোথায় রয়েছে , তা নিয়ে বহু জল্পনা থেকে যাচ্ছে। ২৩ বছরের আরিয়ানের এদিকে, আরিয়ানের তরফে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে যাবতীয় মামলা মিথ্যাভাবে সাজানো হচ্ছে। এদিকে, আরিয়ান মামলায় প্রভাবশালী তত্ত্বও বারবার ইঙ্গিতবহ হয়েছে । এক্ষেত্রে প্রমাণ ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে বহু তথ্য দেওয়া হয়েছে। এনসিবির জানিয়েছে মিথ্যাভাবে মামলা সাজানোর দাবি একেবারেই ভুয়ো। এদিকে, হরিজন, অচিত আরিয়ানের সঙ্গে মাদক মামলার কী যোগ রয়েছে, তা নিয়ে রয়েছে জল্পনা। সেই বিষয়ে এনসিবির তরফে আরিয়ানের বিরুদ্ধে চরস প্রসঙ্গেও উঠেছে অভিযোগ। এদিকে এনসিবির দাবি কোনও অভিযুক্তকেই ছেড়ে দেওয়া হলে জামিনে,তা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাতে প্রমাণ লোপাটের ঘটনা ঘটতে পারে। এদিকে, আরিয়ানের পক্ষের আইনজীবী জানিয়েছেন, আরিয়ানরা বহুদিন ধরেই সহ্য করেছেন পরিস্থিতি। ফলে এবার তাদের জামিন দেওয়া হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+