গ্ল্যামারস বোন মালাইকা–অমৃতার দৈনন্দিন জীবন নিয়ে আসতে চলেছে ‘অরোরা সিরিজ’
বলিউডে গ্ল্যামারস সিস্টারদের মধ্যে অমৃতা অরোরা ও মালাইকা অরোরা অন্যতম। এঁদের গ্ল্যামার, ফ্যাশন সবকিছুই সর্বদা চর্চায় থাকে। এবার বলিউডের এই দুই বোনকে দেখা যাবে একসঙ্গে 'অরোরা সিস্টার্স' সিরিজে। জানা গিয়েছে, এই সিরিজে তাঁরা তাঁদের কেরিয়ারের সফরকে তুলে ধরবেন। প্রসঙ্গত, বহু বছর আগে বলিউডের আরও দুই বোন গওহার খান ও নিগার খানকে নিয়েও এই ধরনের শো হয়েছিল, যা খান সিস্টার নামে পরিচিত ছিল।

সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুযায়ী এই সিরিজে দুই বোনের ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবন যাপনের ঝলকও দেখতে পাওয়া যাবে। আর এই সিরিজের সবচেয়ে সেরা অংশ হল বি-টাউনে এই দুই বোনের প্রিয় বন্ধু করিনা কাপুর খান ও করিশ্মা কাপুরকেও দেখা যেতে পারে। 'অরোরা সিস্টার্স' সম্পর্কে ওয়াকিবহল এক সূত্র জানিয়েছে যে এই শোতে অমৃতা ও মালাইকা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে কথা বলবেন। এছাড়াও এই শোয়ের মাধ্যমে অমৃতা-মালাইকার বন্ধুমহল, তাঁদের প্রিয়জন এঁদের সম্পর্কেও দর্শকরা জানতে পারবেন। অমৃতা ও মালাইকার পরিবারকেও এই শোতে দেখানো হবে।
মালাইকা অরোরা পরিচাত তাঁর জনপ্রিয় ডান্স গুর নাল ইশক মিঠা, ছাইয়া ছাইয়া, রঙ্গিলো মারো ঢোলনা এবং মুন্নি বদনাম হুই সহ একাধিক আইটেম গানের জন্য। বলিউডে অন্যতম যোগা পরামর্শদাতা হিসাবে পরিচিত মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই শোতে মালাইকার প্রেমের সম্পর্ক উঠে আসবে কিনা তা এখনও অজানা। অন্যদিকে অমৃতাকে অতীতে বহু বলিউড সিনেমায় দেখা গিয়েছে। অমৃতা তাঁর কেরিয়ার শুরু করেন কিতনে দূর কিতনে পাস সিনেমার মাধ্যমে। এরপর কমবখত ইশক, আওয়ারা পাগল দিওয়ানা সিনেমাতেও অভিনয় করেন অমৃতা। জানা গিয়েছে অরোরা সিস্টার্স-এর পর মালাইকা ও অমৃতা করিনা কাপুর ও তাঁদের মেয়েদের গ্যাংয়ের সঙ্গে আরও একটি শোতে অংশ নিতে পারেন। এঁরা সকলে নেটফ্লিক্সের রিয়্যালিটি শো 'গাটস'-এ অংশ নিতে পারেন।












Click it and Unblock the Notifications