আগামী বছর বিয়ের পালা অর্জুন-মালাইকার! মুখ খুললেন আরবাজও, গুঞ্জন চরমে

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক ঘিরে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন চরমে। আরবাজের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ , ও তার পরবর্তী সময়ে এই গুঞ্জন চরমে ওঠে।

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক ঘিরে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন চরমে। আরবাজের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ , ও তার পরবর্তী সময়ে এই গুঞ্জন চরমে ওঠে। ঘটনা ঘিরে অর্জুনের সঙ্গে সলমনের সম্পর্ক তলানিতে ঠেকে যায় বলেও অনেকে মনে করেন। এবার সেই সম্পর্ক ঘিরেই উঠে এল নতুন খবর।

আগামী বছর বিয়ে!

আগামী বছর বিয়ে!

এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী আগামী বছর বিয়ে করতে চলেছেন অর্জুন-মালাইকা। সূত্রের দাবি, এই মুহূর্তে একে অপরের প্রেমে কার্যত হবুডুব খাচ্ছেন অর্জুন-মালাইকা। আর সেই রেশ থেকেই খবর , তাঁরা আগামী বছর বিয়ের বিষয়ে এগিয়ে চলেছেন।

 ইতালিতে অর্জুন-মালাইকা একসঙ্গে

ইতালিতে অর্জুন-মালাইকা একসঙ্গে


অর্জুন কাপুরের সঙ্গে মালাইকাকে দেখা গিয়েছে ইতালিতে। সদ্য তাঁদের হাতে হাত রেখে হাঁটবার ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।

করণের প্রশ্ন..মালাইকার উত্তর

করণের প্রশ্ন..মালাইকার উত্তর

কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখা যায়, করণ জোহর মালাইকাকে ইওরোপ ট্যুর নিয়ে প্রশ্ন করছেন। প্রশ্ন ওঠে, মালাইকা কার সঙ্গে ট্যুরে গিয়েছিলেন। তার জবাবে, মালাইকা বলেন 'এই প্রশ্ন প্রশ্নই থাক..'। ফলে অনেকেরই ধারণা মালাইকাও চাইছেন এবার তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে।

 আরবাজের বক্তব্য

আরবাজের বক্তব্য

মালাইকা অরোরার প্রাক্তন স্বামী তথা সলমনের ভাই আরবাজ খানও বিবাহ বিচ্ছেদের পর মডেল জর্জিয়ার সঙ্গে প্রেম করছেন। তবে আরবাজকে মালাইকা সম্পর্কে প্রশ্ন করায়, তিনি জানান, ২১ বছরের দাম্পত্য জীবন বাঁচানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করেছেন দাম্পত্য় বাঁচাতে, তবে তা কার্যকর হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+