(ছবি) প্রেমের দ্বিতীয় ইনিংস শুরু করছেন বিরাট-অনুষ্কা!
বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর নাকি বিরাট কোহলিকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন অনুষ্কা শর্মা। এরপরে নতুন করে এই যুগলের সম্পর্ক মেরামত হয়েছে বলে খবর রটে যায়। সেই খবর যে সত্যি তার ফের একবার প্রমাণ পাওয়া গিয়েছে।
সলমন খানকে চড় মারলেন অনুষ্কা?
মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে বেরতে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। আর ফের একবার ক্রিকেট হোক বা বলিউড, সকলেই নড়েচড়ে বসেছেন।

ছবি দেখে মনে হয়েছে, দুজনের যেন কখনও কোনও দূরত্বই তৈরি হয়নি। ব্রেক-আপের যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়েছিল তার আদৌও সত্যতা রয়েছে কিনা তা এই ছবি দেখে বোঝা সম্ভব নয়। অর্থাৎ এতটাই স্বাভাবিক লেগেছে বিরুষ্কা জুটিকে।
ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা
এর আগে যতবারই অনুষ্কা শর্মাকে নিয়ে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে নানা কটাক্ষ করা হয়েছে, প্রতিবারই একেবারে সরাসরি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বিরাট। ঠিক যেমনটা ব্যাট হাতে নিয়ে বিপক্ষ দলের বোলারদের শাসন করেন তেমনই। এখন দেখার নতুন করে জুটি বাঁধা বিরাট-অনুষ্কা এই সম্পর্ককে কতোটা এগিয়ে নিয়ে যেতে পারেন।






















Click it and Unblock the Notifications