সঞ্জয়লীলা বনশালির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা লোখণ্ডে?

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখাণ্ডের ব্রেক আপটা শাপে বর হয়েছে বলেই আপাতত মনে করছেন অঙ্কিতা প্রেমীরা। বলিউডে জোর খবর বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা। তাও আবার বলিউডের জনপ্রিয় চিত্র পরিচালক সঞ্জয়লীলা বনশালির হাত ধরে।

মিডিয়া সূত্রের খবর, বনশালীর পদ্মাবতী ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন অঙ্কিতা। এত বড় সুযোগ তিনি হাতছাড়াও করেননি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাডুকোনকে বেছে নিয়েছেন পরিচালক। তবে অঙ্কিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

সঞ্জয়লীলা বনশালির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা লোখাণ্ডে?

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষে অঙ্কিতাকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আপনারা সঞ্জয় স্যারকে কেন জিজ্ঞাসা করছেন না? উনিও তো এখানে উপস্থিত আছেন। আমার মনে হয় এই খবর ঘোষণা করার জন্য অত্যন্ত ভাল একটি মঞ্চ ছিল। তারপর জানি না। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এই খবরের সত্যতা সঞ্জয়ই আপনাদের জানাতে পারবেন।"

চিত্তোরের রানীর উপরে ভিত্তি করেই এই ছবি 'পদ্মাবতী'। যিনি আলাউদ্দিন খিলজির দ্বারা বন্দি হওয়ার আটকাতে জওহর প্রথা কৃত করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+