কবে আসছে ব্রহ্মাস্ত্র, মুক্তির দিন ঘোষণা করলেন অমিতাভ বচ্চন
অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্রের মুক্তির দিন। অমিত বচ্চন ঘোষণা করলেন সেই সেই শুভ দিনটি।
অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্রের মুক্তির দিন। অমিত বচ্চন ঘোষণা করলেন সেই সেই শুভ দিনটি। গত বছর থেকে কোনও না কোনও কারণে পিছোচ্ছে ব্রহ্মাস্ত্রের মুক্তির দিন। অবশেেষ ঠিক করা হয়েছে এবছর ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। প্রথমে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু কোনও কারণে সেটা পিছিয়ে যায়।

অমিতাভ বচ্চন ছবির মুক্তির দিন টুইটারে লিখে জানিয়েছেন আর কেউ এই দিন বদলাতে পারবেন না। একাধিক তারকা রয়েছে ছবিটিতে। রণবীর কাপুর-আলিয়া ভাটের জুটির প্রথম ছবি হতে চলেছে ব্রহ্মাস্ত্র। তাতে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুনও।
তারকা খচিত ছবিটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং থেকেই রণবীর আলিয়ার সম্পর্কটি প্রকাশ্যে আসে। সেই শ্যুটিংয়েই নাকি আলিয়ার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেকারণেই এই ছবিটি দেখার জন্য দর্শকরাও অপেক্ষা করে রয়েছেন।












Click it and Unblock the Notifications