‘‌কৌন বনেগা ক্রোড়পতি’‌ সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন, শুটিং থেকে বিরতি কিছুদিনের

'‌কৌন বনেগা ক্রোড়পতি'‌র সেটে গুরুতর আহত হয়েছেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সেটে এক ধাতব টুকরো তাঁর বাঁ পায়ে লেগে পায়ের শিরা কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করে। রক্তপাত হওয়ার কারণে বিগ বিকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটে চ্যানেল কর্তৃপক্ষ এবং সেখানে তাঁর পায়ের চোটে সেলাই করা হয়। অভিনেতা এই দুর্ঘটনার কথা নিজেই তাঁর ভক্তদের ব্লগে।

গুরুতর আহত অমিতাভ বচ্চন

অমিতাভ এরপর আরও জানিয়েছেন যে তাঁকে চিকিৎসকরা হাঁটতে বা হাঁটাচলা করতে বারণ করেছেন যতদিন না জখমটা পুরোপুরি সারছে। জখম পায়ের ওপর কোনও চাপ দিতে বারণ করা হয়েছে। বিগ জানিয়েছেন যে কৌন বনেগা ক্রোড়পতি ১৪-এর সেটে মঞ্চে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। ফলে আপাতত ক'টা দিন শুটিং থেকে বিরতি নিচ্ছেন বিগ বি। গত ১১ অক্টোবর অমিতাভ বচ্চন ৮০ বছরে পা দিয়েছেন এবং ইন্ডাস্ট্রির সহকর্মী ও পরিবারের থেকে তিনি একাধিক শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত। আর তার কিছুদিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটল। অমিতাভের চোট লাগার খবর পেয়ে তাঁর শুভানুধ্যায়ীরা তাঁকে একে একে দ্রুত সেরে ওঠার জন্য বলেন।

আগামী ১১ নভেম্বর তাঁর আগামী সিনেমা উঁচাই হলে মুক্তি পাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের, বোমান ইরানি এবং ড্যানি ডেনজংপা। তবে পায়ের এই অবস্থায় ছবির প্রচার সেভাবে করতে পারবেন না বলিউডের শাহেনশা। এমনটাই মনে করছেন অনেকে। তবে কঠিন এই সময় পেরিয়ে আবার সুস্থ জীবনে ফিরবেন, এমনটাই বিশ্বাস বিগ বি-এর। এর আগেও অমিতাভের কেরিয়ার যখন তুঙ্গে সেই সময় কুলি সিনেমার শুটিং করতে গিয়েও গুরুতর দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তখন তাঁর কেরিয়ারের অনেকটা সময় বরবাদ হয়েছিল। অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। তাঁর জীবনের সমস্ত মুহূর্তকে তিনি তাঁর সোশ্যাল পেজে ধরে রাখতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+