আলিয়া–রণবীর থেকে ভিকি–ক্যাট, বলিউডের এই নব দম্পতিদের প্রথম দিওয়ালী পালন

আলোর উৎসব আর মাত্র কয়েকদিন পরেই আর বলিউডের তারকারা এই দিনটি পালন করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। ইতিমধ্যেই টিনসেল টাউনে একাধিক দিওয়ালী পার্টি শুরু হয়ে গিয়েছে এবং সেখানে তারকাদের দারুণ সাজে দেখা গিয়েছে। এর পাশাপাশি এ বছর বেশ কিছু তারকা দম্পতির প্রথম দিওয়ালী উদযাপন। আসুন দেখে নেওয়া যাক কোন দম্পতি তাঁদের প্রথম দিওয়ালী পালন করতে চলেছেন।

আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর

বেশ কিছু বছর ধরে আলিয়া ভাট ও রণবীর কাপুর একসঙ্গে দিওয়ালী উদযাপন করলেও বিয়ের পর এটা তাঁদের প্রথম দিওয়ালী। এই দম্পতি পালি হিলের বাড়িতে এই দিওয়ালী উদযাপন করবেন একসঙ্গে। এই তারকা দম্পতি কীভাবে দিওয়ালী পালন করবেন সে বিষয়ে কেউই মুখ খুলতে চাইছেন না। তবে রণবীর ও আলিয়ার জন্য এ বছরের দিওয়ালী যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার কারণ কিছুদিন পরই আসতে চলেছে তাদের সন্তান।

অর্জুন কানুনগো ও কার্লা ডেনিস

অর্জুন কানুনগো ও কার্লা ডেনিস

অর্জুন ও কার্লা টানা সাতবছর ডেটিং করার পর এ বছরের অগাস্টে অবশেষে তাঁরা বিয়ে করেন। সিনেমার বাইরে গিয়ে এই দু'‌জন খুব সংক্ষিপ্ত ও ঐতিহ্যগত ভারতীয় বিয়ে সারেন। শোনা যাচ্ছে এই জুটি খুব শীঘ্রই তাঁদের মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যেতে পারেন। তাই দিওয়ালী উৎসব খুবই বিশেষ এই তারকা দম্পতির জন্য।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

এ বছরের সবচেয়ে চর্চিত বিয়ে হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। রাজস্থানের রাজকীয় রিসর্টে বেশ কয়েকদিন ধরে চলেছিল ক্যাটরিনা ও ভিকির বিয়ের উৎসব। ক্যাটরিনা ইতিমধ্যেই তাঁর প্রথম করবা চৌথ পালন করেছেন এবং স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রথম দিওয়ালী পালন করার জন্য উৎসাহিত হয়ে রয়েছেন।

রিচা চাড্ডা ও আলি ফজল

রিচা চাড্ডা ও আলি ফজল

খুব সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন আলি ফজল ও রিচা চাড্ডা। বিয়েতে তাঁদের রাজকীয় লুকস থেকে চোখ ফেরানো দায় ছিল। জানা যাচ্ছে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আলি ও রিচা তাঁদের প্রথম দিওয়ালী পালন করবেন। প্রথম দিওয়ালী উপলক্ষ্যে এই দম্পতি কী পোশাক পরেন সেদিকেই এখন সকলের নজর।

আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন

আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন

বিনোদন জগতের আরও এক চর্চিত জুটি হল আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন। এঁদের স্বপ্নের বিয়েতে দেখা গিয়েছিল বলিউডের একঝাঁক তারকাদের। আদিত্য ও অনুষ্কা গত বছরের ২১ নভেম্বর বিয়ে করেন। এই বছর তাঁদের প্রথম দিওয়ালী পালন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+