কাপুর পরিবারে খুশির উচ্ছাস, শীঘ্রই সন্তান প্রসব করবেন আলিয়া ভাট, জানুন কবে
নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সন্তান প্রসব করতে পারেন বলিউডের মিষ্টি অভিনেত্রী আলিয়া ভাট। এ বছরের জুন মাসে আলিয়া ও রণবীর কাপুর তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে তা ঘোষণা করেন। এরই মাঝে এই দম্পতির প্রথম একসঙ্গে করা ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা' মুক্তি পায়, যা দারুণভাবে বক্সঅফিসে সফল হয়েছে। আর তারকা দম্পতি এই সফলতার মজা উপভোগ করার পাশাপাশি অভিভাবক হওয়ার দিনও গুনছেন।

জানা গিয়েছে যে আলিয়া ভাট নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সন্তানের জন্ম দেবেন। কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁরা আলিয়া ভাটকে মুম্বইয়ের গিরগাঁওয়ের এইচ.এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করবেন। সেখানেই সব বন্দোবস্ত করা হয়েছে। এ বছরের জুন মাসে সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেন। এপ্রিলেই এই দুই লাভ বার্ডস বিয়ে করেন খুবই ব্যক্তিগত পরিসরে। তার আগে পাঁচবছর তাঁরা চুটিয়ে ডেট করেছেন। ২০১৮ সালে ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ের সময় আলিয়া ও রণবীরের প্রথম আলাপ হয়।
অক্টোবরেই ঘটা করে আলিয়া ভাটের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়েছে। যার দায়িত্বে ছিলেন নীতু কাপুর ও সোনি রাজদান। সেখানে রণবীর কাপুর, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা সহ আলিয়ার কাছের বান্ধবীদের দেখা গিয়েছে। আলিয়া অন্তঃসত্ত্বা অবস্থায় ব্রহ্মাস্ত্রের প্রচার চালিয়ে গিয়েছেন। বিয়ের আগে অভিনেত্রীর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দারুণ হিট হয় এবং অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেন সবাই। বিয়ের পর তাঁর প্রথম প্রযোজনায় তৈরি ডার্লিংস মুক্তি পায়, সেখানেও আলিয়ার অভিনয় সকলের নজর কেড়েছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলিয়া শীর্ষ অভিনেত্রীদের মধ্যে রয়েছেন।












Click it and Unblock the Notifications