(ছবি) সিদ্ধার্থ মলহোত্রাকে নিয়ে 'ক্যাট ফাইটে' আলিয়া-শ্রদ্ধা?
জোর ফিশফিশ, বিটাউনে এখন নতুন শত্রু আলিয়া ভট ও শ্রদ্ধা কাপুর। একে তো দুজনেই সমসাময়িক অভিনেত্রী। দুজনেই খুব অল্প সময়ের মধ্যে সাফল্য দেখেছে। ফলে একটা নিশ্চিত চাপা প্রতিযোগীতা তো ছিলই দুজনের মধ্যে। কিন্তু এবার সেই প্রতিযোগীতা বদলে গিয়েছে প্রকাশ্য 'ক্যাট ফাইটে'। কারণটা অবশ্য হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মলহোত্রা।
ডিএনএ-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, একই ছবিতে ফের জুটি বাধার জন্য প্রস্তাব পেয়েছেন সিদ্ধার্থ ও শ্রদ্ধা। তবে, এক ভিলেন ছবিতে শ্রদ্ধা-সিদ্ধার্থের দুরন্ত কেমিস্ট্রির জেরে আলিয়া চান না তাঁর বয়ফ্রেন্ড সিদ্ধার্থ ফের শ্রদ্ধার সঙ্গে কাজ করুক। দুজনের একসঙ্গে কাজ করাতে একেবারেই রাজি নন আলিয়া।

এক ভিলেন ছবির শুটিংয়ে শ্রদ্ধা এবং সিদ্ধার্থ যথেষ্ট কাছাকাছি এসেছিল। এখবরও অজানা নয় আলিয়ার। কিছুদিন আগে পর্যন্তও সোস্যাল মিডিয়ায় একে অপরকে স্মাইলি পাঠাতেন আলিয়া ও শ্রদ্ধা। দেখা হলেই জড়িয়ে ধরতেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এমন কোনও দৃশ্য চোখে পরছে না।
তবে আলিয়ার আপত্তি সত্ত্বেও এখনই ছবির প্রস্তাব সিদ্ধার্থ ফিরিয়ে দেয়নি বলে খবর। আর তাতে আরও অসন্তুষ্ট আলিয়া।



































Click it and Unblock the Notifications