(ছবি) অক্ষয় কুমারের সঙ্গে দীপিকার চোখ ধাঁধানো কেমিস্ট্রি! টুইঙ্কল আপনি কি দেখছেন?
যত বয়স হচ্ছে তত যেন আরও গ্ল্যামারে ভরে উঠছেন বলিউডের খিলাড়ি ওরফে অক্ষয় কুমার। অন্যদিকে বলিউডে এই মুহূর্তে সবচেয়ে কাঙ্খিত মহিলা যে দীপিকা পাডুকোন তা নিয়ে কোনও অন্তরায় নেই। আর এই দুইয়ের কেমিস্ট্রি যে আকর্ষণীয় হবেই তা তো বলাই বাহুল্য।
আকি আর দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রির চোখ ধাঁধানো কিছু মুহূর্তে আজ খিলাড়ি কুমার ও দীপিকার ফ্যানেদের জন্য আমরা নিয়ে এসেছি। না দেখলে সত্যিই বড় মিস।

এখনও পর্যন্ত মোটে ৩ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে দীপিকা ও অক্ষয় কুমারকে। চাদনিচক টু চায়না, হাউসফুল এবং দেশি বয়েজ। যদিও দেশি বয়েজ ছবিতে অক্ষয়ের বিপরীতে নয়, বরং জন আব্রাহামের বিপরীতে দেখা গিয়েছিল দীপিকাকে।
একটি সাক্ষাৎকারে দীপিকা অক্ষয় প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, "আমার প্রথমদিকের কয়েকটি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আমি অভিনয় করেছিলাম। আমার পক্ষে সেই সব দৃশ্যে অভিনয় করা কঠিন হয়ে দাঁড়ায় যেখানে আমায় দেখাতে হয় আমি ওকে পছন্দ করি না। আমার অক্ষয় কুমারকে খুব খুব ভাল লাগে।"
অক্ষয় ও দীপিকার ফ্যানেদের পাশাপাশি আমরাও আপনাদের জুটিকে আরও একবার বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় রইলাম।












Click it and Unblock the Notifications